বলিউড

সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে রিয়া, রইল সেই প্রমান

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়েছে দেড় মাসের বেশি সময় হতে চলল। যত দিন যাচ্ছে ততই জটিল হচ্ছে এই মৃত্যুর রহস্য। ইতিমধ্যেই সুশান্তের বাবা কে কে সিং অভিনেতার বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে টাকা কারচুপি করার অভিযোগে এফআইআর দায়ের করেছে। এর পাশাপাশি আরও অনেক অভিযোগ করেছেন সুশান্তের বাবা। যার জন্য বিহার পুলিশ তদন্ত চালাচ্ছে। তাই এই তদন্তের জন্য গত তিনদিন ধরে বিহার পুলিশের একটি তদন্তকারী দল মুম্বইতেই রয়েছেন।

বৃহস্পতিবার বিহার পুলিশের তদন্তকারী দল সুশান্তের যে কয়টি ব্যাঙ্কে একাউন্ট রয়েছে, সেই ব্যাঙ্কগুলির ব্রাঞ্চে যান। আর সমস্ত তথ্য সংগ্রহ করেন। কোথায় কোথায় কিসে টাকা খরচ হয়েছে সমস্ত কিছুর তদন্ত করা হবে বলে জানা গেছে। সুশান্তের বাবা রিয়ার বিরুদ্ধে ১৫ কোটি টাকা খরচ করেছেন বলে অভিযোগ করেছেন। আর এই তদন্তের জন্য ইডি তদন্ত ও শুরু হতে পারে বলে শোনা  যাচ্ছে।

এদিকে রিপাবলিক টিভিতে সম্প্রচারিত এক প্রতিবেদন অনুসারে, সুশান্তের একটি একাউন্টে ২০১৯ সালের নভেম্বর মাসে মোট টাকা ছিল ৪ কোটি ৬২ লক্ষ, সেই টাকা ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে এসে দাঁড়িয়েছে ১ কোটিতে। এর মধ্যে রিয়ার বিমান ভাড়া বাবদ খরচ ৮১ হাজার টাকা, এছাড়া রিয়ার মেকআপ, পার্লার, রিয়ার ভাইয়ের সৌমিক চক্রবর্তীর টিউশন ফি বাবদ প্রচুর টাকা খরচ করেছে রিয়া। সুশান্তের ব্যাঙ্ক একাউন্ট থেকে লাগামছাড়া খরচ করেছে রিয়া চক্রবর্তী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026