Image Souce Kolkata Police Facebook Page
শ্রেয়া চ্যাটার্জি – লকডাউনের সময় ঈশ্বর রূপে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন কলকাতা পুলিশ। নর্থ পোর্ট থানার অন্তর্গত ভূতনাথ মন্দির, আর্মেনিয়ান ঘাট এবং ফুল বাজারের পার্শ্ববর্তী অঞ্চলে মোট ৬০০ জন দরিদ্র মানুষের হাতে রান্না করে খাবার তুলে দিলেন কলকাতা পুলিশ ট্রেনিং একাডেমির অফিসার কর্মীরা।
সোশ্যাল মিডিয়াতে পুলিশের মার তো অনেকেই দেখেছেন, সে নিয়ে অনেক সমালোচনাও হয়েছে। কিন্তু হয়তো কয়েকটা জায়গাতে, তাও সীমিত পরিসরে। তারাও তো মানুষ, মাথার ঠিক না রাখতে পেরে দু চার ঘা বসিয়ে দিয়েছেন। কিন্তু পুলিশের আসল রূপ দেখা যাচ্ছে এদের মধ্যে দিয়ে। যারা আপ্রাণ চেষ্টা করে চলেছেন শহরের একটি মানুষও যাতে অভুক্ত না থাকে। মন্দির, মসজিদ, গির্জা আজ বন্ধ, কারণ ভগবান, ঈশ্বর, আল্লাহ রূপে হাসপাতালের ডাক্তার, নার্স এবং রাস্তায় পুলিশরা রয়েছেন মানুষকে বাঁচাতে।
সাধারণ মানুষগুলোর কাছে এনারা ভগবানের মত। এরা উদ্যোগী নাহলে এই মানুষগুলো হয়তো না খেতে পেয়ে মারা যেত। পুলিশ কথাটা শুনলেই বুকের মধ্যেটা হয়তো কাঁপতে শুরু করলেও এই মানুষগুলো ঈশ্বরের রূপ নিয়ে সাধারণ মানুষের সামনে এসেছেন। কাঠফাটা রোদের মধ্যে তারা তাদের কাজ করে চলেছেন। এই জন্য তাদের স্যালুট জানাতে হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…