বিনোদন

লকডাউনে প্রিয় ঘোড়াকে নিজহাতে খাওয়ালেন সলমান খান

কৌশিক পোল্ল্যে: লকডাউন চলছে সারাদেশে বা বলা চলে সারাবিশ্বে। শেষ কবে হবে তার কোনো নিশ্চয়তা নেই। সকলেই বাড়িতে বসে নানান কাজে নিজেদের ব্যস্ত রাখার চেষ্টা করছেন, তবু সময় যেন কিছুতেই কাটতে চায় না। সোশ্যাল মিডিয়ার একঘেয়ে নিউজ ফিডে বিরক্তি লাগছে? তাহলে চলুন একসঙ্গে দেখে নিই একটি মজাদার ভিডিও।

ঘাস হাতে দাঁড়িয়ে সলমান খান। তার প্রিয় পোষ্য ঘোড়াকে পরম আদরে তৃপ্তিভরে খাইয়ে দিচ্ছেন নিজের হাতে। আপনি ভাবছেন এ আর নতুন কি! এরকম ভিডিও তো আখচার দেখা যায়, কিন্তু ট্যুইস্ট তো সেখানেই, ওই ঘাসগুলি নিজেও খানিক চিবোচ্ছেন ভাইজান, অর্থাৎ একই খাবারে প্রাতঃরাশ সারছেন মালিক ও পোষ্য যা দেখতে কিন্তু বেশ মজাদার। এই ভিডিও দেখেই রীতিমতো হেসে গড়াগড়ি খাচ্ছেন নেটিজেনরা। মজাচ্ছলে নানারকম মন্তব্যে ভরে উঠেছে কমেন্টবক্স। ছোট্ট ভিডিয়োটি ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই যা বেশ খানিকটা হাসির খোরাক জুগিয়েছে ইউজারদের।

এসব খুনসুটি ছাড়াও দেশের দুরবস্থায় পাশে দাঁড়িয়ে ভাইজান। না, কোনো তহবিলেই দান করেননি অর্থ, তবে যা করেছেন তা গরিব ও অসহায় মানুষদের জন্য সত্যিই কল্যানমূলক। ২৫ হাজার মানুষের প্রতিদিনের অন্নসংস্থান থেকে শুরু করে আরও ২৩ হাজার মানুষের মাসিক মাইনেরও ব্যবস্থা করে দিয়েছেন বলিউডের দাবাং। নিজের মহৎ কাজের মাধ্যমে এই কদিনেই খবরের শীর্ষে উঠে এসেছেন তিনি। দিলদার হিসেবে বলিপাড়ার তার সুখ্যাতি তো ছিলই এবার গোটা দেশ জানল তার মহানুভবতার কথা। এখন দেখুন সলমানের সেই মজাদার ভিডিওটি, নীচের পোস্টে ক্লিক করে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026