লকডাউনের সময়সীমা বাড়তে পারে এরকম ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন রাজ্যে লকডাউন বাড়ানোর জন্য আর্জি জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। তবে ওড়িশা সরকার দেশের সিদ্ধান্তের আগেই রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিয়েছে। ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হলেও ওড়িশাতে ১৭ জুন পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
সিবিএসই জানিয়েছে তারা দশম শ্রেণীর বাকি পরীক্ষাগুলি আর নেবে না, তবে দ্বাদশ শ্রেণীর বাকি পরীক্ষা নেওয়া হবে। এরসাথেই সিবিএসই জানিয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা দিল্লির হংসার জন্য পরীক্ষা দিতে পারেনি, তাদের পুনরায় পরীক্ষা নেওয়া হবে। দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির সমস্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। কলেজের বিভিন্ন সেমিস্টারের পরীক্ষাও স্থগিত রাখা হয়েছে।
তবে বেশ কিছু স্কুল অনলাইনের মাধ্যমে ক্লাস করাচ্ছে। এর পাশাপাশি প্রযুক্তিকে কাজে লাগিয়ে ছাত্রছাত্রীদের পঠনপাঠনের জন্য বিশ্ববিদ্যালয়, কলেজগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, শুধু ওড়িশা নয় কর্ণাটকেও আগামী ৩১ মে পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এরসাথে লকডাউন উঠলেও সমস্ত শিক্ষা প্রিতিষ্ঠা, মন্দির, মসজিদ প্রভৃতি ধর্মীয় স্থান বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে বলে সূত্রের খবর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…