নিউজ

করোনা মহামারী আইন ভাঙার অপরাধে দিলীপ-কৈলাস-মুকুলের বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের

কলকাতা: বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযান ঘিরে কার্যত উত্তাল হয়ে উঠেছিল গোটা শহর এবং শহরতলি। করোনা পরিস্থিতিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে কাতারে কাতারে লোক এই নবান্ন অভিযানে যোগ দিয়েছিল। এমনকি বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য এসেছিলেন এই অভিযানে নেতৃত্ব দিতে। আর এদিনের ঘটনায় করোনা মহামারী আইন ভাঙার অপরাধে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। এই একই অপরাধে এফআইআর দায়ের করা হয়েছে রাকেশ সিং, ভারতী ঘোষ ও জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধেও। তবে এটা অপরাধ হলে তা তৃণমূল-কংগ্রেসের বেলায় ছাড় কেন? এই প্রশ্নে সরব হয়েছেন দিলীপ ঘোষ।

বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযান নিয়ে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘এই মিছিলের অনুমতি ছিল না। নবান্নের চারপাশে 144 ধারা জারি থাকে। তাই অন্যত্র এই মিছিল করতে বলা হয়েছিল বিজেপিকে। কিন্তু তারা তা না শুনে সহিষ্ণুতা দেখিয়েছে। আর তার জন্যই কলকাতা পুলিশ এফআইআর দায়ের করেছে তাদের বিরুদ্ধে।’ এমনটাই জানিয়েছেন তিনি।

তবে কলকাতা পুলিশের এই এফআইআরকে গুরুত্ব দিতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘এই রাজ্যে দু’রকম আইন। শাসকদল মিছিল করছে। বিজেপি করলেই দোষ? করোনা মহামারী আইন কি শুধুই বিজেপির উপর প্রযোজ্য হবে? শাসকদল তৃণমূল-কংগ্রেসের ওপর এটা কি প্রযোজ্য হবে না?’ এভাবেই কলকাতা পুলিশকে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন দিলীপ ঘোষ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026