নিউজ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও বিজেপি কর্মীদের মিছিলে পুলিশের লাঠিচার্জ

সোমবার সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ করলো পুলিশ। জানা যাচ্ছে এদিন বিজরপির একটি পদযাত্রা ছিল যাদবপুর ইউনিভার্সিটির সামনে দিয়ে। সেই পদযাত্রাকে আটকাতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পাল্টা একটি মিছিল বের করে। দুই মিছিল যাতে মুখোমুখি না হয় তার জন্যে পুলিশ ব্যারিকেড করে দেয়, মোতায়েন করা হয় পুলিশবাহিনী। কিন্তু ব্যারিকেডের কাছে মিছিল আসতেই এক মিছিল থেকে আর মিছিলের উপর হামলা হয়। খণ্ডযুদ্ধ বেধে যায় দুপক্ষের। এরপরেই লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।

এরপর সুলেখা মোড়ের সামনে পুলিশের বিরুদ্ধে অবস্থানে বসে পড়ুয়ারা। তারা দাবি করে, বিজেপির বিরুদ্ধে মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কার পক্ষে এর থেকেই স্পষ্ট। পুলিশ জানিয়েছে, তারা বিজেপি সমর্থক ও শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হয়েছিল। যাদবপুরের পুলিশ কমিশনার সুদীপ সরকার এএনআইকে জানিয়েছেন, ‘যখন আমরা বিজেপি কর্মীদের তাড়া করছিলাম তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু শিক্ষার্থী জনতার ভিতরে ঢুকে পড়ে। বিজেপি কর্মীদের থেকে আমরা যাদবপুরের শিক্ষার্থীদের আলাদা করতে পারিনি।আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর লাঠিচার্জ করিনি।’ এই ঘটনার প্রায় দুই ঘণ্টা পরে দুপক্ষই এলাকা ছাড়ে।

আরও পড়ুন : কেন্দ্রে হার বিজেপির, সমীক্ষায় বলছে এমনই রেজাল্ট

রবিবার সন্ধ্যায় একদল মুখোশধারী জেএনইউতে প্রবেশ করে এবং ক্যাম্পাসে ভাঙচুর করে, শিক্ষার্থীদের লোহার রড দিয়ে মারে। এই ঘটনার জন্য বামপন্থী ছাত্র সংগঠন গুলি আরএসএস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় ছাত্র পরিষদের উপর দোষ চাপায়। এই ঘটনার পর থেকেই দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে।

Anirban Kundu

Recent Posts

৩৩৯ টাকায় ফুল মাস রিচার্জ! Jio-র নতুন প্ল্যানে ডেটা এবং কলিং সবকিছু

ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…

April 6, 2026

তপ্ত এপ্রিলেই কালবৈশাখীর এন্ট্রি! রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…

April 6, 2026

জুলাই থেকে বাড়তে পারে মোবাইল রিচার্জ! Jio-Airtel-এর প্ল্যানে বড় ধাক্কা

মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…

April 6, 2026

আরও নামবে সোনার দাম? বিশেষজ্ঞদের পূর্বাভাসে চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের

গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…

April 6, 2026

Matheesha Pathirana: আইপিএল থেকে ছিটকে গেলেন? জল্পনার মাঝে আসল সত্যিটা জানাল KKR শিবির

আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…

April 6, 2026

লক্ষ্মীর ভাণ্ডার: বহুদিন বন্ধ থাকবে ভাতা? কবে মিলবে টাকা, কী বললেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…

April 6, 2026