নিউজ

সরকারি কর্মচারীদের জন্য সুখবর! সপ্তাহে ৪ দিন কাজ, ৬ ঘন্টা ডিউটি, ঘোষণা প্রধানমন্ত্রীর

ফিনল্যান্ড : আপনি যদি এমন সরকারি কর্মচারী হন যিনি সর্বদা অল্প সময়ের কাজ এবং তিনটি সাপ্তাহিক ছুটির স্বপ্ন দেখে থাকেন তবে আপনি ভবিষ্যতে ফিনল্যান্ডে যাওয়ার কথা ভেবে দেখতে পারেন। কারণ ফিনল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী সেই দেশে এমন একটি কার্যসূচী চালু করার পরিকল্পনা করেছেন যা চার দিনের এবং ৪ ঘন্টা কাজের সাথে জড়িত।

বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী সান্না মেরিন এমনটাই বিশ্বাস করেন যে অল্প কাজে তার দেশের কর্মীরা তাদের পরিবারের সাথে আরও বেশি সময় কাটাতে পারবেন। তিনি বলেন, “আমি বিশ্বাস করি মানুষের পরিবার, প্রিয়জন, শখ এবং জীবনের অন্যান্য দিক যেমন সংস্কৃতি নিয়ে বেশি সময় কাটানোর অধিকার রয়েছে। এটি আমাদের কর্মজীবনের জন্য পরবর্তী পদক্ষেপ হতে পারে।”

আরও পড়ুন : ট্রাম্পের নামে বড়সড় ঘোষণা ইরান সরকারের

কিন্তু তিনি রাতারাতি এমন পরিকল্পনা গ্রহণ করেননি। মারিন যখন ফিনল্যান্ডের পরিবহণ মন্ত্রী ছিলেন তখন অফিসের যাত্রীদের জন্য সংক্ষিপ্ত কাজের পক্ষে ছিলেন। তিনি বলছেন এটি কর্মচারীদের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে এবং উৎপাদনশীলতাও বাড়িয়ে তুলবে।

খবরে জানা গেছে, প্রস্তাবটিকে শিক্ষামন্ত্রী লি অ্যান্ডারসন স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “ফিনিশ নাগরিকদের কম কাজ করার সুযোগ দেওয়া উচিত।তবে এমন ব্যাপার নয় যে এটি একটি মেয়েলি রীতি দ্বারা পরিচালিত। এটি হলো নাগরিকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা।” ফিনল্যান্ডের বেশিরভাগ অফিস-কর্মীরা দিনে ৮ ঘন্টা এবং সপ্তাহে ৫ দিন কাজ করে। নতুন নিয়মে বেশ স্বস্তি পাবেন তারা।

তবে ফিনল্যান্ড এমন প্রথম দেশ নয় যে অল্প সময়ের কাজে প্রস্তাব দেয়। এর আগে সুইডেনে ৬ ঘন্টা কাজের প্রস্তাব দেওয়া হয়েছিলো। এতে কর্মচারীরা খুশি হওয়ায় ইতিবাচক ফল পাওয়া গেছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026