সোমবার সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ করলো পুলিশ। জানা যাচ্ছে এদিন বিজরপির একটি পদযাত্রা ছিল যাদবপুর ইউনিভার্সিটির সামনে দিয়ে। সেই পদযাত্রাকে আটকাতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পাল্টা একটি মিছিল বের করে। দুই মিছিল যাতে মুখোমুখি না হয় তার জন্যে পুলিশ ব্যারিকেড করে দেয়, মোতায়েন করা হয় পুলিশবাহিনী। কিন্তু ব্যারিকেডের কাছে মিছিল আসতেই এক মিছিল থেকে আর মিছিলের উপর হামলা হয়। খণ্ডযুদ্ধ বেধে যায় দুপক্ষের। এরপরেই লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।
এরপর সুলেখা মোড়ের সামনে পুলিশের বিরুদ্ধে অবস্থানে বসে পড়ুয়ারা। তারা দাবি করে, বিজেপির বিরুদ্ধে মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কার পক্ষে এর থেকেই স্পষ্ট। পুলিশ জানিয়েছে, তারা বিজেপি সমর্থক ও শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হয়েছিল। যাদবপুরের পুলিশ কমিশনার সুদীপ সরকার এএনআইকে জানিয়েছেন, ‘যখন আমরা বিজেপি কর্মীদের তাড়া করছিলাম তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু শিক্ষার্থী জনতার ভিতরে ঢুকে পড়ে। বিজেপি কর্মীদের থেকে আমরা যাদবপুরের শিক্ষার্থীদের আলাদা করতে পারিনি।আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর লাঠিচার্জ করিনি।’ এই ঘটনার প্রায় দুই ঘণ্টা পরে দুপক্ষই এলাকা ছাড়ে।
আরও পড়ুন : কেন্দ্রে হার বিজেপির, সমীক্ষায় বলছে এমনই রেজাল্ট
রবিবার সন্ধ্যায় একদল মুখোশধারী জেএনইউতে প্রবেশ করে এবং ক্যাম্পাসে ভাঙচুর করে, শিক্ষার্থীদের লোহার রড দিয়ে মারে। এই ঘটনার জন্য বামপন্থী ছাত্র সংগঠন গুলি আরএসএস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় ছাত্র পরিষদের উপর দোষ চাপায়। এই ঘটনার পর থেকেই দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…