রাজ্য

“কলকাতাকে দেশের একটি রাজধানী করতে হবে”, নেতাজির জন্মজয়ন্তীতে দাবি মমতার

নেতাজির জন্মজয়ন্তী উদ্দেশ্যে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ভাষণ দিচ্ছেন। তিনি এদিন সকালে শ্যামবাজার থেকে রেড রোডে নেতাজির মূর্তির পাদদেশে পর্যন্ত একটি পদযাত্রা করেন। এই ৮ কিলোমিটার পদযাত্রা করে রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী নেতাজির জন্মদিনের উদ্দেশ্যে ভাষণ দেয়া শুরু করেছেন। তার মধ্যেই এদিন তৃণমূল সুপ্রিমো দাবি করেছেন কলকাতাকে দেশের অন্যতম রাজধানী হিসেবে ঘোষণা করতে হবে। তবে শুধু কলকাতা নয়, দেশের চার প্রান্ত চারটি রাজধানী ঘোষণার দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রেড রোড থেকে ভাষণ দিতে গিয়ে বলেন, “শুধুমাত্র দিল্লিতে কেন রাজধানী সীমাবদ্ধ হয়ে থাকবে? সেইসাথে তিনি দাবি করেছেন, দেশের চারটি প্রান্তে চারটি রাজধানী ঘোষণা করতে হবে। সেই চার রাজধানীতে সংসদীয় অধিবেশন বসবে।” তিনি প্রস্তাব দিয়ে বলেছেন, “কলকাতার পাশাপাশি দক্ষিণ ভারত, উত্তর ভারত ও পূর্ব ভারতের একটি করে রাজধানী ঘোষণা করতে হবে।”

এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “স্বাধীনতা সংগ্রামে জন্ম হয়েছিল বাংলা এবং বিহারে। গান্ধীজী স্বয়ং বেলেঘাটা এসে আন্দোলন করতেন। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক একটা অধ্যায় যেমন নবজাগরণ, বিধবা বিবাহ প্রচলন, বাল্যবিবাহ রোধ ইত্যাদি সংস্কারের প্রচলন হয়েছিল এই বাংলার বুকে। বাংলা কোনো অবহেলা সইবে না। বাংলায় নেতাজির নাম বললে বুকে আবেগের সৃষ্টি হয়। নেতাজিকে শুধুমাত্র দুই পাতার বই পড়ে জানা যায় না।” এছাড়াও তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, “দিল্লিতে কি আছে? যে দিল্লি রাজধানী থাকবে। দিল্লিতে সবাই বাইরে থেকে যায়। দিল্লির মানুষ সবাইকে গ্রহণ করুক। তাই দেশের চার প্রান্তে চারটি রাজধানী ঘোষণা করা হোক। সংসদের অধিবেশন ঘুরিয়ে ঘুরিয়ে চারটি জায়গায় চারবার বসুক।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026