রাজ্য

নির্বাচন কমিশনের বার্তা মেনে বদলি ৪ জন আইপিএস, ‘রুটিন’ বদলিতে বেড়েছে জল্পনা

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতা ছাড়ার আগেই বাংলার পুলিশের উপরমহলে রদবদল করল রাজ্য প্রশাসন। রাঢ় বাংলার দুই জেলা পুরুলিয়া এবং বীরভূমের পুলিশ সুপারকে বদলি করা হল নবান্নের পক্ষ থেকে। এই নিয়ে সম্প্রতি জারি করা হয়েছে নির্দেশিকা। এইবার বিধানসভা ভোট হিংসামুক্ত রাখতে রাজ্য প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। মধ্য কলকাতায় পাঁচ তারা হোটেলে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিবের সাথে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার বুঝিয়ে দেন, প্রয়োজনে নিয়ম মেনে বদলি করতে হবে আইপিএস এবং আইএএস অফিসারদের।

তার পরই নবান্নের পক্ষ থেকে বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভোটের ঠিক আগে এই রদ বদল অনেকটাই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। পুরুলিয়ার পুলিশ সুপার ছিলেন এস সেলভামুরুগান। তার বদলে সেখানে আসতে চলেছেন বিশ্বজিৎ মাহাতো। বর্তমানে আসানসোল-দুর্গাপুরের কমিওনারেটের পশ্চিম জোনের ডিসি পদে রয়েছেন বিশ্বজিৎ মাহাতো। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল আইপিএস মিরাজ খালিদকে করা হয়েছে বীরভূমের পুলিশ সুপার। সেই পদ থেকে সরিয়ে শ্যাম সিংকে আনা হয়েছে রাজ্য পুলিশের ট্রাফিকের (সদর) এসপি করা হয়েছে।

ভোটের আগে এটিকে রুটিন বদলি বলে দাবি করা হচ্ছে রাজনৈতিক মহলে। তবে পুরুলিয়ার বর্তমান সুপারের বিরুদ্ধে একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছে। কয়লা পাচার কাণ্ডেও তাঁর যোগ থাকতে পারে বলে অভিযোগ উঠছে। তাই পুরুলিয়া তৃণমূল জেলা নেতৃত্ব নির্বাচনের আগে বিতর্ক এড়াতে সেলভামুরুগানকে সরিয়ে দেওয়ার সুপারিশ করে বলে খবর। তাঁদের দাবি, সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে স্বচ্ছ ভাবমূর্তির কোনও অফিসারকে জেলায় আনা হোক। মুখ্যমন্ত্রীর আগের জেলা সফরেও এই কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026