নিউজ

কলকাতায় আসার আগে বিশেষ টুইট প্রধানমন্ত্রীর, দেখে নিন, কী লেখা আছে তাতে

নয়াদিল্লি: নেতাজির (Netaji) ১২৫তম জন্মজয়ন্তী নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। ‘দেশনায়ক দিবস’ বনাম ‘পরাক্রম দিবস’ নিয়ে রাজনৈতিক তরজায় নেমেছে তৃণমূল (TMC)-বিজেপি (BJP)। তৃণমূলের অভিযোগ, ভোটের আগে নেতাজি নিয়ে রাজনীতি করছে বিজেপি। যার পাল্টা দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Naremdra Modi)। অতীতের পরিসংখ্যান দিয়ে প্রধানমন্ত্রী দেখিয়ে দিলেন, নেতাজি শ্রদ্ধা জানাতে আগে কী কী করেছে মোদি সরকার।

এদিন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে মোদির পরাক্রম দিবসের সূচনা নিয়ে সূচি দেওয়া হয়। যেখানে কলকাতায় প্রধানমন্ত্রীর সফরসূচির পাশাপাশি রয়েছে অতীতের পরিসংখ্যান। ষেখানে দেখানো হয়েছে, ২০১৫-১৬ সালে নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কিত ১০০টি ফাইল প্রকাশ্য়ে আনে মোদী সরকার। সেগুলির ডিজিটালাইজ করা হয় এই বর্তমান সরকারের আমলেই।

এখানেই শেষ নয়। ভারতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রথম তেরঙা পতাকা তোলেন নেতাজি। ২০১৮ সালে সুভাষ চন্দ্রের এই পতাকা উত্তোলনের ৭৫তম বর্ষ উৎযাপন করে কেন্দ্রীয় সরকার। এছাড়াও রস আইল্যান্ডের নাম বদলে রাখা হয় নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপ। আরও দুটি দ্বীপের পুনরায় নামকরণ হয়। হ্যাবলক দ্বীপের নাম বদলে দেওয়া হয় স্বরাজ দ্বীপ। পাশাপাশি নেল আইল্যান্ডের নতুন নামকরণ হয় শহিদ দ্বীপ। এছাড়াও আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর উপলক্ষ্য়ে লালকেল্লায় সুভাষ চন্দ্র বসুর নামে মিউজিয়াম তৈরি করে ভারত সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026