নিউজ

কলকাতায় পা রাখতেই ‘গো ব্যাক অমিত শাহ’ স্লোগান বাম-কংগ্রেস কর্মীদের

বিক্ষোভের ইঙ্গিত আগেই দিয়েছিল বাম সংগঠন সহ কংগ্রেস দল। আজ রবিবার কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর রয়েছে। তিনি এদিন শহর কলকাতায় পা রাখা মাত্রই বাম সংগঠন সহ কংগ্রেস কর্মীদের বিক্ষোভ শুরু হয়ে যায়। এরপর তারা প্রত্যেকে কালো বেলুন ও কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের প্রত্যেকের মুখে একটাই স্লোগান ‘গো ব্যাক অমিত শাহ।’

গত মাসের জানুয়ারিতেই কলকাতা সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সফর ঘিরেও একই রকমভাবে বামপন্থী দলগুলি বিমানবন্দরে বিক্ষোভ দেখায়। যার ফলে পথ অবরোধ থাকে বেশ কিছুক্ষণ। নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে বামপন্থী দলগুলি বিক্ষোভ জানায়। যার ফলে নাকাল হতে হয় পথচলতি মানুষদের। ঠিক একইরকম ভাবেই বাম সংগঠন সহ কংগ্রেস অমিত শাহের সফরকে ভঙ্গ করতে নেমেছেন পথে বলে জানিয়েছেন তারা।

আরও পড়ুন : অমিত শাহের সভায় বিঘ্ন ঘটাতে উদ্যোগ নিলে ফল ভালো হবে না : রাহুল সিনহা

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন শহিদ মিনারে সিএএ-এর সমর্থনে একটি জনসভার আয়োজন করা হয়েছে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বক্তব্য রাখবেন। বাম সংগঠনের অন্যতম নেতা মহম্মদ সেলিম জানিয়েছেন, দিল্লিতে যে প্রতিহিংসা ছড়িয়েছে যার ফলে ক্ষতি হয়েছে প্রচুর মানুষের এবং বলাই বাহুল্য সাধারন জীবনযাপন সেখানে ব্যহত তার প্রতিবাদেই আজ বামপন্থী দলগুলির এই ‘গো ব্যাক অমিত শাহ’ কর্মসূচি।

এদিন রবিবার সকাল প্রায় ১১ টা নাগাদ কলকাতায় অমিত শাহ বিমানবন্দরে পা রাখেন। তিনি শহরে আসা মাত্রই বিক্ষোভ শুরু করে বাম-কংগ্রেস দলগুলি। রবিবার সকালে বিমানবন্দরের ১ নম্বর গেটের কাছে বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই দুই দলের নেতাকর্মীরা। যদিও পুলিশি নিরাপত্তা সহ জায়গাটি ঘিরে ফেলা হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026