খেলা

IND vs NZ : দ্বিতীয় দিনের শেষে ব্যাকফুটে ভারত, ৬ উইকেট হারিয়ে চাপে কোহলিরা

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে ব্যাকফুটে ভারত। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছয় উইকেটে ৯০। দ্বিতীয় ইনিংসে ভারত এগিয়ে ৯৭ রানে। ক্রিজে এই মুহূর্তে আছেন হনুমা বিহারী এবং রিষভ পন্থ। নিউজিল্যান্ডের তরফে ট্রেন্ট বোল্ট ৩ টি উইকেট নিয়েছেন, সাউদি, ওয়াগনার এবং গ্র্যান্ডহোম একটি করে উইকেট নিয়েছেন। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান করেছেন পূজারা (২৪)। বিরাট কোহলি এই ইনিংসেও ব্যর্থ। পুরো নিউজিল্যান্ড সিরিজে একটিও সেঞ্চুরি পেলেন না তিনি।

এদিন দিনের শুরুতে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ২৩৫ রানে অলআউট হয়ে যায়। ভারত ৭ রানের লিড পায়। ভারতের হয়ে মহম্মদ শামি চার উইকেট এবং বুমরাহ তিন উইকেট নেন। নিউজিল্যান্ডের হয়ে ওপেনার টম ল্যথাম সর্বোচ্চ ৫২ রান করেন এবং নয় নম্বরে ব্যাট করতে নেমে কাইল জেমিসেন ৪৯ রান করেন। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৩৫ রানে।

আরও পড়ুন : শেষ আইপিএল খেলবে এই তিন তারকা ক্রিকেটার

জবাবে ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার শুরুতেই উইকেট হারায়। ময়ঙ্ক আগরওয়াল ৩ রান করে বোল্টের বলে এলবিউব্লিউ হন। অন্য ওপেনার পৃথ্বী শ ও বেশি সময় টিকতে পারেননি। এরপর অধিনায়ক বিরাট কোহলিও তাড়াতাড়ি আউট হয়ে যান। মাত্র ৮৪ রানেই প্রথম পাঁচ উইকেট পড়ে যায় ভারতের। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছয় উইকেটে ৯০।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026