নিউজ

আগামীকাল থেকে ফের বৃষ্টি, রাজ্যের এই সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া দফতর

বিগত বছরের বেশিরভাগ সময়েই বৃষ্টির দ্বারা নাজেহাল হয়েছে মানুষ। নতুন বছরেও সেই একই ছবি।শীত কাটতে না কাটতেই পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ, ফলে ফেব্রুয়ারী মাসের শেষেও বৃষ্টির সম্মুখীন হয়েছে মানুষ। এবার বসন্তের শুরুতেও তা অব্যাহত থাকবে বলেই আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছিল বৃহস্পতিবার বা শুক্রবার থেকে আবহাওয়ায় উন্নতি দেখা যাবে, আদতে তা হয়েও ছিল তবে ফের আবার বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

আগামী সপ্তাহের শুরুর থেকেই গোটা দক্ষিণবঙ্গ সহ অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।কলকাতা সহ দুই ২৪ পরগনা, হুগলি, নদীয়া, বর্ধমান, মুর্শিদাবাদেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন : কলকাতায় পা রাখতেই ‘গো ব্যাক অমিত শাহ’ স্লোগান বাম-কংগ্রেস কর্মীদের

কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমই থাকবে। সর্বনিম্ন উষ্ণতা হতে পারে ১৭ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। এছাড়াও উত্তুরে হাওয়ার কারণে পরিবেশ অপেক্ষাকৃত ঠান্ডা থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026