নিউজ

পয়লা মার্চ থেকে দাম কমতে চলেছে রান্নার গ্যাসের, জানুন কত টাকা কমলো

দাম কমতে চলেছে রান্নার গ্যাসের। পয়লা মার্চ থেকে ভর্তুকি বিহীন গ্যাসের দাম ১৪.২ কেজি সিলিন্ডার প্রতি ৫৩ টাকা করে কমবে বলে জানানো হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে। সমস্ত মেট্রো শহর গুলিতেই এই দাম কমবে বলে জানিয়েছে তারা। গত বছরের আগস্ট থেকে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত টানা বেড়েছে গ্যাসের দাম, এতদিন বাড়ার পর এবার কমবে বলে জানিয়েছে দেশের সর্ববৃহৎ গ্যাস সরবরাহকারী সংস্থা।

২০২০ সালের ১লা মার্চ থেকে দিল্লি ও মুম্বাইয়ের ইন্ডিয়ান অয়েল এলপিজি গ্রাহকদের সিলিন্ডারে প্রতি রান্নার গ্যাসের জন্যে যথাক্রমে ৮০৫.৫০ টাকা এবং ৭৭৬.৫০। ভর্তুকি বিহীন গ্যাস সিলিন্ডারে কলকাতার গ্রাহকদের দিতে হবে সিলিন্ডার প্রতি ৮৩৯.৫০ টাকা। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কিছুদিন আগেই বলেছিলেন মার্চেই দাম কমতে পারে রান্নার গ্যাসের, কারণ ফেব্রুয়ারি মাসে বিশ্ব বাজারে দাম বাড়ার জন্যে ভারতেও দাম বেড়েছিল রান্নার গ্যাসের।

আরও পড়ুন : গ্রাহকদের জন্য সুখবর, এবার থেকে বিদ্যুতের বিলেও প্রি-পেড কার্ড

তার সেই ঘোষণার কয়েকদিন পরই ইন্ডিয়ান অয়েলের তরফে দাম কমানোর ঘোষণা করা হলো। ফেব্রুয়ারিতে দিল্লিতে এলপিজির দাম সিলিন্ডার প্রতি ১৪৪.৫ টাকা বাড়ানো হয়েছিল, যা জাতীয় রাজধানীতে ৪ জানুয়ারী, ২০১৪ সাল থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি হিসাবে চিহ্নিত হয়েছে। সেই বর্ধিত দাম এবার অনেকটাই কমছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026