বিনোদন

শ্রীময়ীর জীবনে এ কোন নতুন পুরুষের আবির্ভাব, দেখুন ছবি

কৌশিক পোল্ল্যে: বাঙালি বধূদের ড্রয়িংরুমে সন্ধ্যার শুরুটা হয় মেগাসিরিয়ালে। গোধুলি সময় থেকে মধ্যরাত অবধি একের পর এক সিরিয়াল সম্প্রচারিত হয় ছোটপর্দার বিভিন্ন চ্যানেলে। ঘটনার ঘনঘটা ও উত্তেজনামূলক কোনো প্লট কিংবা চক্রান্তের ছলচাতুরি এসব দিব্যি বিনোদনে ইন্ধন জোগায়। আর সমস্ত কিছুর জোগান দিয়ে আসছে বাংলার সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল স্টার জলসা।

জলসার সাম্প্রতিক ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম এই ‘শ্রীময়ী’ যার মূল চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রানী হালদার। কাজেই বুঝতে পারছেন কতটা ফেম ধরে রাখতে পারে এই সিরিয়াল। যেহেতু সিরিয়ালে অভিনয় করেই বাংলা সিনেমায় সাফল্য পান ইন্দ্রানী। একের পর এক সিরিয়াল এখনও করে চলেছেন স্বমহিমায়। গল্প অনুযায়ী বর্তমানে শ্রীময়ীর স্বামী অনিন্দ্য সেনগুপ্ত তাকে ডিভোর্স দিয়ে জুন গুহ নামক এক মহিলাকে বিয়ে করেন। ফলে শ্রীময়ীর জীবনের পঁচিশটা বছরের স্বপ্ন একেবারে ভেঙে যায়। শুরু হয় তার জীবনের আসল লড়াই। এক স্কুলে চাকরী করতে শুরু করেন তিনি। আর এখানেই আসে চমক। ওই স্কুলেরই ফান্ডিং এর খরচ চালান রোহিত সেন যে কিনা কলেজ লাইফে শ্রীময়ীকে ভালোবাসতেন। স্কুলের এক অনুষ্ঠানে দুজন মুখোমুখি হন, এমনটা দেখা যাচ্ছে শেষ প্রোমোতে।

আরও পড়ুন : কাঁচি দিয়েই বোমা নিষ্ক্রিয়, সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলড বাংলা সিরিয়ালের জবা

চমকের এই তো শুরু। রোহিত সেনের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা টোটা রায়চৌধুরি। একসময় বলিউডে সিনেমা করে আবারো তিনি ছোটপর্দায় ফিরছেন সাদরে। তবে কী এবার শ্রীময়ীর জীবনে তার নতুন করে আগমন ঘটবে নাকি অনিন্দ্য নিজের ভুল বুঝতে পারবে সেটা তো সময়ই বলবে। বেশ কয়েক মাসে এই ধারাবাহিক বহুল সাফল্য অর্জন করেছে, এর টিআরপি ক্রমশই বাড়তির দিকে, এমন মাঝগগনে অভিনব ধারাবাহিক মোচড় যে ফলপ্রসু হয়ে উঠবে সে নিয়ে যথেষ্ট আশাবাদী নির্মাতারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026