নিউজ

সামান্য বৃদ্ধি পেল কলকাতার তাপমাত্রা, বড় দিনের আগে তিলোত্তমার আবহাওয়া কেমন থাকবে?

গত কয়েকদিনের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে রবিবার আবারও কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে তাপমাত্রা। কিছুটা হলেও শহরে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। আগামী পাঁচ দিন আবহাওয়ার বিশেষ পরিবর্তনের ইঙ্গিত দেয়নি হাওয়া অফিস তবে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২১ ডিসেম্বর বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী ৩ থেকে ৪ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা সেরকম কোন পরিবর্তন হবে না।

এই সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রী সেলসিয়াসের ঘরে। হয়তো এর থেকে আর বেশি নামবে না তাপমাত্রা। আর এম সি ওয়েবসাইট অনুযায়ী ২২ ডিসেম্বর পর্যন্ত শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এরপর ২৩ ডিসেম্বর থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। ২৫ ডিসেম্বর বড়দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রী সেলসিয়াস। অর্থাৎ আগামী পাঁচ দিন ভোরের দিকে হালকা কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে পশ্চিম দিকে জেলাগুলিতে তাপমাত্রা অনেকটা কম থাকবে কলকাতার তুলনায়। অপরদিকে ২১ ডিসেম্বর পর্যন্ত দার্জিলিং এবং কালিংপঙ্গের কোন কোন জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল ৯৪%। সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের আকাশ প্রধানত পরিষ্কার এবং রৌদ্রজ্জ্বল ছিল। শহরে আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৬ ডিগ্রি এবং ১৫ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। ৪৮ ঘণ্টার ব্যবধানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সাড়ে তিন ডিগ্রির বেশি চড়বে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026