বলিউড

Priyanka Chopra: ‘বাফতা’র রেড কার্পেটে ওপস্ মুহূর্তের স্বীকার প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, নায়িকার এমন ভিডিও সামনে এসেছে

প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী। বলিউডের পাশাপাশি হলিউডেও তার জনপ্রিয়তা নেহাতেই কিছু কম নয়। আমেরিকান গায়ক নিক জোনাসের সাথে বিয়ের পর সেই পরিচিতি বেড়েছে দ্বিগুণ। সোশ্যাল মিডিয়ার পাতায় কিংবা ভক্তদের মাঝে তারকা জগতের অন্যতম জনপ্রিয় পাওয়ার কাপেল হিসেবেই পরিচিত তারা। কারণে অকারণে নেটমাধ্যমে চর্চায় থাকেন অভিনেত্রী। চলতি বছরেই সারোগেসির মাধ্যমে অভিভাবক হয়েছেন এই তারকা জুটি। মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসের সূত্র ধরে প্রায়ই সোশ্যাল মিডিয়ার পাতায় চর্চিত হন অভিনেত্রী ও নিক। মালতি মেরির জন্মের পর থেকেই তাকে নিয়েও প্রায়ই চর্চায় থাকেন প্রিয়াঙ্কা-নিক। তবে সম্প্রতি সম্পূর্ণ ভিন্ন একটি কারণে চর্চায় অভিনেত্রী।

অভিনেত্রী নিজের কেরিয়ারের সেই শুরুর সময় থেকেই বারবার নিজের স্টাইলের কারণে চর্চায় উঠে এসেছেন। গতবছর ‘বাফতা’র রেড কার্পেটে নিজের ডিজাইনার পোশাকের সূত্র ধরেই মিডিয়াতে চর্চিত হতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। সম্প্রতি পুনরায় অভিনেত্রী নিজের ‘বাফতা ২০২১’এর লুককে কেন্দ্র করেই চর্চায় রয়েছেন। উল্লেখ্য, ‘বাফতা’ অর্থাৎ ‘ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস’ হলিউডের অন্যতম অ্যাওয়ার্ড শো।

বিগত বেশ কয়েকবছর ধরে ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস’এ দেখা মিলছে তার। প্রত্যেক বছরই রেড কার্পেটে অভিনেত্রীর লুক নজর কাড়ে। গতবছরও তার ব্যতিক্রম হয়নি। ২০২১’এ ‘বাফতা’য় উপস্থিত হয়ে রেড কার্পেটে দাঁড়িয়ে মিডিয়ার সামনে সাক্ষাৎকার দিতেও দেখা গিয়েছিল তাকে। সম্প্রতি সেই সাক্ষাৎকারের ঝলকই পুনরায় ভাইরাল নেটদুনিয়ায়। সেখানে অভিনেত্রীর লুককে কেন্দ্র করেই এই মুহূর্তে নেটনাগরিকদের একাংশের মাঝে কটাক্ষের শিকার হয়েছেন প্রিয়াঙ্কা।

গতবছর রেড কার্পেটে লাল প্রিন্টেড ফ্রন্ট স্লিটেড টপ ও সাদা ঢিলা-ঢালা প্যান্টে দেখা মিলেছিল প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের। এদিন নুড মেকাপে হাই হিলে নিক জোনাসের সাথেই উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা। তবে এদিন সাক্ষাৎকার দেওয়ার সময় ক্যামেরার সামনে একাধিকবার নিজের পোশাক ঠিক করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এই মুহূর্তে সেই ঝলকই ভাইরাল নেটদুনিয়াতে। আপাতত, গতবছর রেড কার্পেটে নিজের লুকের জন্যই কটাক্ষের শিকার প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। তবে সেই নিয়ে এতোটুকুও মাথা ঘামাতে দেখা যায়নি অভিনেত্রীকে। কারণ এমন ধরনের ঘটনা কেরিয়ারের সেই শুরুর সময় থেকেই ফেস করে আসছেন অভিনেত্রী। তবে নিঃসন্দেহে বলা চলে, নিজের ভক্তদের পাশাপাশি গতবছর তার এই রেড কার্পেট লুক মুগ্ধ করেছিল হলিউডের একাংশকেও। উল্লেখ্য, ২০২৩’এর ১০’ই ফেব্রুয়ারি তার আসন্ন ছবি ‘লাভ এগেন’ মুক্তি পেতে পারে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026