খেলা

Lionel Messi: লিওনেল মেসির আয় জানলে চমকে যাবেন, যা অনেক দেশের বাজেটের চেয়ে বেশি

গতকাল বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির স্বপ্নপূরণ হয়েছে। বিধ্বংসী ফ্রান্সকে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা ঘরে উঠেছে আর্জেন্টিনার। বর্তমানে বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই আন্তর্জাতিক ফুটবল খেলা থেকে অবসর গ্রহণ করবেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। অবসরের পূর্বে গতকাল তার হাতে বিশ্বকাপ দেখে রীতিমতো উঃশ্বাসে ফেটে পড়েছেন তার কোটি কোটি সমর্থক।

আপনাদের জানিয়ে রাখি, কিংবদন্তি ফুটবলার মেসির সমর্থক ভারত, বাংলাদেশ তথা বর্তমান বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তেই রয়েছে। তাই তার প্রসঙ্গে জানার আগ্রহের কমতি নেই খেলা প্রেমীদের। আপনারা জানলে অবাক হবেন যে, লিওনেল মেসির বার্ষিক আয় অনেক দেশের মোট বাজেটের চেয়ে অনেক বেশি! চলুন দেখে নেওয়া যাক, বিশ্বসেরা ফুটবলারের আয়ের উৎস এবং তার আনুমানিক পরিমাণ কত?

বিগত বেশ কয়েক বছর ধরে বার্সেলোনার প্রতিনিধিত্ব করেছিলেন লিওনেল মেসি, তবে ২০২১ সালে তিনি প্যারিস সেন্ট-জার্মেইতে যোগ দেন। বার্সেলোনার সাথে তার চুক্তি শেষ করার সময়, মেসির স্পন্সরশিপ আয় প্রায় $১.৩ বিলিয়ন ডলার। $৯০০ মিলিয়ন আনুমানিক বেতন ছাড়াও, তিনি এখনও পর্যন্ত $৪০০ মিলিয়ন আয় করেছেন এনডোর্সমেন্ট ডিল থেকে।

ফোর্বসের ২০২২ সালের সর্বোচ্চ উপার্জনকারী খেলোয়াড়ের তালিকায় মেসির নামও শীর্ষে ছিল। সূত্রের মান্যতা অনুসারে, তিনি ২০২২ সালে $১৩০ মিলিয়ন ডলার আয় করেছেন। যদি মেসির মোট সম্পদের কথা বলা হয়, তাহলে তা কমোরস, গাম্বিয়া, সেশেলস এবং চাদের মতো দেশের মোট বার্ষিক বাজেটের চেয়েও বেশি। শুধু তাই নয়, সোমালিয়া, বারমুডার মতো দেশও বার্ষিক বাজেট রাখে মেসির মোট সম্পদের প্রায় সমান।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026