ফের বাংলায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ বিকেল বা সন্ধের পর থেকে দক্ষিণবঙ্গ সহ কোলকাতাতে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৬০-৭ ০ কিলোমিটার। এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে আজ সারাদিন বৃষ্টিপাত হবে বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের ৫ জেলাতে দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। এছাড়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টি হবে। এছাড়া দক্ষিণ দিক থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। যার জেরে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে।
এমনকি কলকাতাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ,হাওড়া হুগলি ,নদিয়া ,মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বিকেলের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহবিদরা জানিয়েছেন, ১ জুন থেকেই কেরলে বর্ষা ঢুকবে। আর সঠিক সময়েই ভারতের মূল ভূখণ্ডে বর্ষা ঢুকছে। এছাড়া শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের বেশকিছু রাজ্যে ৷ লাক্ষাদ্বীপ ও কেরালায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আসামে রয়েছে একটি ঘূর্ণাবর্ত তার প্রভাবে উত্তর-পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এই রাজ্যগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…