রেল যাত্রাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে টিকিট কাটার নিয়মে পরিবর্তন আনলো রেল। ১২০ দিন আগে থেকে টিকিট কাটার পাশাপাশি তৎকাল বুকিংয়ের সুবিধাও ফিরিয়ে আনা হল। বৃহস্পতিবার ভারতের রেল মন্ত্রক জানিয়েছে যে, রাজধানীর সমতুল্য ৩০ টি ট্রেন ও ১ লা থেকে চালু হওয়া ২০০ টি স্পেশাল ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে তৎকাল বুকিংয়ের সুবিধা ফিরিয়ে আনা হচ্ছে। একইসঙ্গে আসন সংরক্ষণ নিশ্চিত করতে ১২০ দিন আগে টিকিট কাটা যাবে বলে জানিয়েছে রেল।
শুধু তাই নয়, আরও বেশ কিছু নিয়মে পরিবর্তন আনার কথা ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। জানানো হয়েছে যে, এবার থেকে ট্রেনে পার্সেল ও মালপত্র নিয়ে যাওয়ার সুবিধাও চালু হচ্ছে। দীর্ঘ লকডাউনের ধাক্কা কাটিয়ে রেল পরিষেবাকে স্বাভাবিক করার লক্ষ্যেই ভারতের রেল মন্ত্রকের এমন সিদ্ধান্ত বলে ঈঙ্গিত মিলেছে। বৃহস্পতিবার এক ঘোষণায় একথা এই সিদ্ধান্তের কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
তবে, রেলের এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ৩১ শে মে সকাল ৮ টা থেকে। সেদিন থেকেই তৎকাল টিকিট বুকিং-ও করা যাবে। পর দিন ১ লা জুন থেকে পূর্ব ঘোষণা মতো চলবে ২০০ টি স্পেশাল ট্রেন। এসি কোচের পাশাপাশি নন-এসি কোচের সুবিধাও থাকবে এই ট্রেনগুলিতে। একইসঙ্গে চলবে দিল্লি থেকে দেশের বিভিন্ন শহরে চলাচল করা রাজধানীর সমতুল্য ১৫ জোড়া ট্রেনও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…