বিনোদন

কড়া নাড়ছে চরম অভাব, পেট চালাতে গাড়ি বিক্রি করলেন এই অভিনেতা

কৌশিক পোল্ল্যে: পেট চালাতে বিক্রি করে দিলেন নিজের গাড়ি, চরম আর্থিক সংকটের মুখে টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মানস শাহ। অর্থের অভাবে নিজের ভাড়া বাড়িটিও ছেড়ে দিয়েছেন। তিনি নিজেই জানান, লকডাউনে পরিচিত মুখ দিয়ে কিছু হবার নয়। হাতে টাকা পয়সা নেই, সংসার চালাতেই এমন সিদ্ধান্ত অভিনেতার।

অভিনেতা বলেন, “এরকম চ্যালেঞ্জিং সময় আমি কোনোদিন দেখিনি। ভীষন অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমায়। বাঁচার জন্য গাড়ি বেচতে হয়েছে। আমায় ভাড়া বাড়িও ছাড়তে হয়েছে। এখন ভাইয়ের সঙ্গে লোখান্ডওয়ালাতে রয়েছি”। তিনি আরও জানান, বেশ কিছুদিন ধরেই তার কোনো উপার্জন নেই। বহু পেমেন্ট এখনো বাকি রয়েছে গিয়েছে। অক্টোবরের পর সেইভাবে কোনো পারিশ্রমিকই পাননি মানস।

তিনি এও বলেন, “খুব খারাপ অবস্থা। শুধু আমার জন্য নয়, এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন প্রত্যেকের জন্য। আমরা পুরোনো পেমেন্ট পাইনি। হাতে কোনো নতুন কাজ নেই। জানিনা আসবে কিনা। অজানা ভবিষ্যতের দিকে চলেছে ইন্ডাস্ট্রি।” অভিনেতার কথায় ইন্ডাস্ট্রির অচলাবস্থার পরিস্থিতি স্পষ্ট। এমত অবস্থায় স্টুডিওপাড়ার বহু শিল্পীর আকস্মিক মৃত্যুও ঘটেছে অর্থের অভাবে।

অভিনেতা অভিনেত্রীদের অবস্থাই মোটের ওপর সুবিধের নয় ফলে দিন আনা দিন খাওয়া ফিল্মসিটির মজুরদের অবস্থা এককথায় দুর্বিসহ বলা চলে। বহু তারকা তাদের পারিশ্রমিক, রেশন ও অন্যান্য অত্যাবশ্যকীয় পরিষেবা দিয়েছেন বটে তবে এই ঘোর বিপর্যয় সহজে কাটবার নয় এমনটাই ইঙ্গিত দিয়ে যাচ্ছে বর্তমান পরিস্থিতি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026