খেলা

৩ বার কাপ আসলো কলকাতায়, খুশির হাওয়া শহর জুড়ে

গোয়ার জহরলাল নেহেরু স্টেডিয়ামে (ফতোরদা স্টেডিয়াম) চেন্নাইয়ান এফসি কে ৩-১ গোলে পরাজিত করে একমাত্র দল হিসেবে তৃতীয়বার ইন্ডিয়ান সুপার লিগ জয়ের কৃতিত্ব অর্জন করলো এটিকে। আইএসএল এর প্রথম সংস্করণ জিতেছিলো এটিকে এরপর তৃতীয়টি এবং এবার ষষ্ঠ সংস্করণটিও জিতল তারা। অ্যান্তনিও লোপেজ হাবাস কোচ হিসেবে দুইবার আইএসএল জয়ের রেকর্ড গড়লেন। আইএসএল এর প্রথম সংস্করণে প্রধান কোচ হিসেবে ছিলেন হাবাস এবং ষষ্ঠবারেও তাকে ফিরিয়ে আনে এটিকে।

ম্যাচের ১০ মিনিটে রয় কৃষ্ণার পাশ থেকে অসাধারণ একটি গোল করে এটিকে কে ১-০ তে এগিয়ে দেন হাবিয়ার হার্নান্দেজ। যদিও চোটের জন্য ম্যাচের ৪০ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন অধিনায়ক রয় কৃষ্ণা। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে। রয় কৃষ্ণা উঠে যাওয়ার পর অনেকেই ভেবেছিলো যে এটিকের জয়ের আশা হয়তো শেষ কিন্তু তা ভুল প্রমাণ করেন এটিকের অন্যান্য খেলোয়াড়েরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটের মাথায় ডেভিড উইলিয়ামসের পাশ থেকে গোল করে ব্যবধান ২-০ করে দেন এডু গার্সিয়া। ম্যাচের ৬৯ মিনিটের মাথায় চেন্নাইয়ানের ভালস্কিস অসাধারণ একটি গোল করে ব্যবধান কমান।

আরও পড়ুন : পিছিয়ে গেল আইপিএল, ১৫ই এপ্রিল পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত

২-১ ব্যবধান হয়ে যাওয়ার পর চেন্নাইয়ান মরিয়া চেষ্টা করে ম্যাচে ফিরে আসার কিন্তু গলি প্রাচীরের মত রুখে দাঁড়ান অরিন্দম ভট্টাচার্য। আজ প্রায় অবিশ্বাস্য কয়েকটি গোল বাঁচান অরিন্দম সেইজন্য ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। হাবি হার্নান্দেজ পুরো শিশির ঝরে তেমন নজরকাড়া পারফরম্যান্স করতে না পারলেও ফাইনালে অসাধারণ খেলেছেন। ম্যাচের একদম শেষে প্রণয় হালদারের পাস থেকে গোল করে চেন্নাইয়ানের কফিনে শেষ পেরেকটি পুঁতে এটিকের জয় নিশ্চিত করেন হার্নান্দেজ। করোনা আতঙ্কের জন্য দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচ কিন্তু জয়ের উদযাপন তো আর বন্ধ হবে না। কলকাতায় ফিরে আসার পর উদযাপন হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026