নিউজ

সার্ক সদস্যদের নিয়ে আগামীকাল ভিডিও কনফারেন্স করবেন মোদী

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা নির্ধারিত করোনাভাইরাস মোকাবিলার কৌশল তৈরির জন্য সার্ক সদস্য দেশ গুলির ভিডিও কনফারেন্স রবিবার বিকেলে হবে বলে জানা গিয়েছে। সার্কের অন্য সদস্য দেশগুলি শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া প্রস্তাবকে সমর্থন করেছে। প্রথমে কিছু না জানালেও সর্বশেষ সদস্য দেশ হিসেবে পাকিস্তান জানিয়েছে যে, তাদের স্বাস্থ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সে যোগ দেবেন।

একটি টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদী সার্কের সদস্য দেশগুলিকে প্রস্তাব দিয়েছিলেন, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সকলকে মিলে একটি শক্তিশালী কৌশল অবলম্বন করা উচিত এবং আমাদের দেশের নাগরিকদের সুস্থ রাখার উপায়গুলি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করা উচিত।’ প্রধানমন্ত্রীর এই টুইটের পর সার্কের সব দেশ গুলিই এতে সম্মতি জানিয়েছে।

আরও পড়ুন : মোবাইলের জিএসটি ১২% থেকে বেড়ে ১৮%, ঘোষণা নির্মলা সীতারামনের

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, রবিবার বিকেল ৫ টায় ভিডিও কনফারেন্সটি হবে। প্রধানমন্ত্রী মোদীর সাথে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার নেতারা এবং পাকিস্তানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ উপদেষ্টা জাফর মির্জা এই ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। প্রথমে কিছু না জানালেও পাকিস্তানের তরফে শুক্রবার মধ্যরাতের পর ঘোষণা করা হয় যে ভিডিও কনফারেন্সে জাফর মির্জা ওই ভিডিও কনফারেন্সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। আগামীকাল বিকেলে সেই ভিডিও কনফারেন্সটি হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026