কলকাতায় অব্যাহত পারদের উর্ধগমন, শীত কি এবছর উধাও?

কলকাতায় এবারে কিছুটা বাড়লো তাপমাত্রার পারদ। এতদিন কলকাতায় এই তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে, এবারে এই তাপমাত্রা হলো ১৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, আগের দিনের তুলনায় আজকের দিনের তাপমাত্রা কিছুটা বেশি। অর্থাৎ, যেভাবে বাংলা তথা কলকাতায় তাপমাত্রা কমতে শুরু করেছিল, সেটা আবার বাড়তে শুরু করলো আজকে থেকে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতা ও আশেপাশে এই তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবেনা। ফলে, বলতে গেলে, এই তাপমাত্রার পরিবর্তন হবে খুব সামান্য। ফলে আজকে যেরকম আবহাওয়া কালকে ও আগামী কয়েকদিনেও এরকমই হবে আবহাওয়া।

দিনের বেলাতে আজ ভালই গরম লাগার সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবারও শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে। আগামী কয়েক দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে কিছু দিন পরই শহরে আবার পারদ পতনের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

ডিসেম্বর এখনো শুরু হয়নি। আর তার মধ্যেই এখন কলকাতা ও আশেপাশে শুরু হয়েছে শীতের দাপট। এখনই শীত না পড়লেও, আবহাওয়া এতদিন ছিল বেশ শীতল। তবে, এবারে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। তবে, হাওয়া অফিস জানিয়েছে, আবারো এই তাপমাত্রা কমবে। খুব শীঘ্রই এই তাপমাত্রা আবারো ১৫ এর ঘরের দিকে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026