নিউজ

যাত্রীদের জন্য সুখবর, ডিসেম্বর থেকেই ইস্ট ওয়েস্ট মেট্রোতে বাড়ছে মেট্রোর সংখ্যা

যাত্রীদের ভিড় সামলাতে এবারে উদ্যোগী ইস্ট ওয়েস্ট মেট্রো। এবারে অফিস ফেরত যাত্রীদের চাপ সামলাতে বাড়তি ৬টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিলো ইস্ট ওয়েস্ট মেট্রো। এর মধ্যে ৩টি ট্রেন চলবে পূর্ব দিকে আর ৩টি চলবে পশ্চিমের দিকে। ফলে, সুবিধা হবে অফিস ফেরত যাত্রীদের। বলতে গেলে, এবারে ইস্ট ওয়েস্ট মেট্রোতে প্রতিদিন ১০০টির বদলে ১০৬টি মেট্রো চলবে।

৫৩টি মেট্রো পূর্বদিকে ও ৫৩টি মেট্রো পশ্চিমদিকে চলবে এবার থেকে। আর সূত্রের খবর, ১ ডিসেম্বর থেকেই এই নতুন পরিষেবা শুরু হয়ে যাচ্ছে। ফলে, ডিসেম্বরের শহরে নতুন সুখবর বাংলার মানুষের কাছে। তবে, পরিষেবা শুরু ও শেষ হওয়ার সময় পরিবর্তন হবেনা বলেই জানিয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ।

আগের মতই, সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদার পরিষেবা শুরু হবে সকাল ৭টায়। আর শিয়ালদা থেকে সেক্টর ৫এর প্রথম ট্রেন ছাড়বে ৬:৫৫ মিনিটে। দিনের শেষ মেট্রো শিয়ালদহ থেকে ছাড়বে রাত ৯টা ৩৫ মিনিটে এবং সেক্টর ফাইভ থেকে ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, বিকেলের ব্যস্ত সময়ে যাত্রীদের সুবিধার্থে ১৫ মিনিটের বদলে ১২ মিনিট অন্তর চলবে মেট্রো।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026