রাজ্য

অক্সিজেন বা অন্যান্য ওষুধ নিয়ে হয়রানি? সরাসরি কলকাতা পুলিশকে অভিযোগ জানান এই নম্বরে

অক্সিজেন, এই জিনিসটির আকাল বর্তমানে সারা ভারতে সবথেকে বেশি। সারা ভারতে ব্যাপক হারে ছড়িয়ে পড়তে শুরু করেছে করোনাভাইরাস। আর পরিস্থিতির সুযোগ নিয়ে শুরু হয়ে গেছে অক্সিজেনের কালোবাজারি। তাই বর্তমানে এই মুহূর্তে অক্সিজেন সিলিন্ডারের জালিয়াতির উঠতে একটি নতুন পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করলেও কলকাতা পুলিশ। এবারে অক্সিজেন এবং করোনাভাইরাস চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সরবরাহ এর জন্য কলকাতা পুলিশ চালু করেছিল একটি নতুন হেল্পলাইন নম্বর। এই নম্বরটি মূলত চালু করা হয়েছে কালোবাজারি বন্ধ করার জন্য।

গোটা বাংলা বর্তমানে করোনা ভাইরাসে কাবু হয়ে পড়েছে। এই মুহূর্তে সকলের প্রয়োজন শ্বাসবায়ু। কিন্তু, অক্সিজেন সিলিন্ডারের একটি কৃত্রিম আকাল সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে এবং ভারতের অন্যান্য জায়গায়। করোনা আক্রান্ত রোগীদের থেকে অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে এই অক্সিজেন সিলিন্ডার এর জন্য। অনেক প্রতারক আবার স্বেচ্ছাসেবী সংস্থার নাম করে অনেকের কাছ থেকে অনেক টাকা হাতানোর চেষ্টা করছেন। অনেক করোনাভাইরাস আক্রান্ত পরিবার এখনো পর্যন্ত টাকা দিয়ে অক্সিজেন কিনতে পারছে না। গত সপ্তাহে বনগাঁ থেকে এরকম দুই প্রতারককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ এর একটি দল।

কালোবাজারিও চলছে দেদার। তাই সাধারণ মানুষের একাধিক অভিযোগ এবং মানুষের হয়রানি কে কমানোর জন্য কলকাতা পুলিশ চালু করেছে এই হেল্পলাইন নম্বর। নম্বরটি হলো ৯৮৭৪৯০৯৬৪০। সাথেই আছে একটি ইমেইল আইডি – jtcpcrime@kolkatapolice.gov.in। কালোবাজারি ঠেকাতে এই নম্বরে ফোন করে এবং ইমেইল আইডিতে মেইল করার আর্জি রেখেছে কলকাতা পুলিশ।

প্রসঙ্গত উল্লেখ্য বৃহস্পতিবার করোনায় ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিভাইরাল ড্রাগ রেমডিসিভির নিয়ে কালোবাজারি করার জন্য ৩ জনকে আটক করেছে কলকাতা পুলিশ। সরকারি, বেসরকারি এবং অন্যান্য হাসপাতালগুলিতে সমস্ত ওষুধ আপাতত বাগবাজারের সেন্ট্রাল মেডিকেল থেকে সাপ্লাই করা হচ্ছে। অন্যদিকে আবার বিভিন্ন বেসরকারি হাসপাতাল রোগীদের হাতে প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছেন। এই প্রেসক্রিপশন নিয়ে তাদের যেতে হচ্ছে বিভিন্ন মার্কেটে এবং সেখানে গিয়ে বেশি দামে ওষুধ কিনতে হচ্ছে। এবারে এই বিষয়টি নিয়ন্ত্রণে রাখার জন্য পদক্ষেপ গ্রহণ করছে কলকাতা পুলিশ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026