এবারে বছরের প্রথম ঘূর্ণিঝড় ধেয়ে আসছে দক্ষিণ পশ্চিম ভারতের দিকে একেবারে অশনি সংকেত এর মত। এই ঝড়ের নাম দেওয়া হয়েছে টাউকটে (Taukte)। আর এই ঝড়কে নিয়ে বর্তমানে বেশ চিন্তিত আরব সাগর সংলগ্ন এলাকার বাসিন্দারা। ঘূর্ণিঝড়ের আশংকা দিয়েছে আবহাওয়া দপ্তর।
আর তার জেরে ইতিমধ্যে কেরল, মহারাষ্ট্র এবং গুজরাটে ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তার পাশাপাশি শুক্রবার থেকে লাক্ষাদ্বীপ সহ বেশ কিছু জায়গায় রেড অ্যালার্ট জারি করে দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর।
ইতিমধ্যেই কেরালায় বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে।আগামী শনিবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট।
এই টাউক্তে ঝড় কেরল উপকূলে পড়তে চলেছে আগামী শনিবার অথবা রবিবার এর মধ্যে। আর সেই ঝড় মঙ্গলবার গুজরাটে আছড়ে পড়তে চলেছে। মহারাষ্ট্র, গোয়া এবং গুজরাটে এই ঝড়ের প্রভাব সবথেকে বেশি হবে। তাই আগামী পাঁচ থেকে ছয় দিন মৎস্যজীবীদের সমুদ্রের যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই ৫৩ দলকে তৈরি করে রাখা হয়েছে। ইতিমধ্যেই সেই জায়গায় পৌঁছে গিয়েছে ২৪টি দল। রাজ্য প্রশাসনগুলিকে সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…