বিনোদন

টুইটারে ট্রেন্ডিং হল ‘বয়কট রাধে’, সুশান্তের ভক্তদের ক্ষোভের মুখে সলমনের ছবি

সালমান খানের সিনেমা মানেই ভক্তদের উন্মাদনা, তার সঙ্গে মিমার এবং ট্রোলারদের কাছে নতুন নতুন মিম টেমপ্লেট। আর ভাইজানের নতুন সিনেমা রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই, একেবারেই বিকল্প কিছু নয়। কিন্তু এবারে ভাইজান বলিউড ইন্ডাস্ট্রিতে একদম নতুন একটি বিষয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। একেতো সিনেমাটি রিলিজ করা হয়েছে বৃহস্পতিবার, যদিও সেদিন ছিল মুসলিমদের খুশির ঈদ। তার পাশাপাশি, এই ছবিটি আবার একই দিনে সিনেমা হলে এবং মোবাইলের ওটিটি মাধ্যমে রিলিজ করা হয়েছে।

তবে সমালোচকদের মন জয় করতে একেবারেই ব্যর্থ হয়েছে এই নতুন ছবি। প্রভুদেবার নির্দেশিত এই ছবি আইএমডিবি তালিকায় সবথেকে খারাপ ছবির মধ্যে একটি হিসেবে চিহ্নিত হয়েছে। তার সাথে সাথেই শুরু হয়েছে সুশান্তের ভক্তদের ছবি বয়কট করার দাবি। ছবি রিলিজ হবার সঙ্গে সঙ্গে টুইটারে ভাইরাল হতে শুরু করেছে বয়কট রাধে এর মতো বেশ কিছু হ্যাশট্যাগ। সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর থেকেই তার ভক্তরা বলিউডের বেশ কিছু ছবি বাতিল করার দাবি নিয়ে সরব হয়েছিল।

এই রোষানলে পড়েছিল অক্ষয় কুমারের লক্ষী, সঞ্জয় দত্তের সড়ক ২ এর মতো বেশ কিছু ছবি। স্বাভাবিকভাবেই, তালিকায় নতুন সংযোজন ভাইজানের রাধে। ঈদে মুক্তি পাবার সঙ্গে সঙ্গে এই ছবিটি বয়কট করার দাবি উঠে মাধ্যমে। তবে এই প্রথম কিন্তু নয়, রাধে ছবিটি বয়কট করা নিয়ে আগেও খানিক চর্চা হয়ে গিয়েছে নেট নাগরিকদের মধ্যে। ট্রেলার রিলিজ করার সঙ্গে সঙ্গেই অনেক নাগরিক জানিয়েছিলেন এই সিনেমাটি কে যত তাড়াতাড়ি সম্ভব বয়কট করা হোক।

তবে শুধুমাত্র সুশান্ত সিং রাজপুত এর ভক্তরা না, বেশকিছু ধর্মপ্রাণ মানুষ এই ছবিটিকে বয়কট করার দাবি জানিয়েছেন। তাদের যুক্তি হলো ছবির নামে ‘রাধে’ শব্দটি ব্যবহার করা যাবে না। জানিয়ে রাখি, এই ছবিতে সালমান ছাড়াও অভিনয় করছেন জ্যাকি শ্রফ, দিশা পাটানি, রন্দীপ হুডা। তবে, ঈদের সময় সালমান খানের ভক্তদের কাছে এই ছবি কিন্তু একেবারে মন ভালো করে দেওয়ার মত।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026