বিনোদন

কৃশিব ঘুমে ঢলে পড়ছে, আর তাতেই হেসে গড়িয়ে পড়ছেন মা পূজা, রইলো মিষ্টি ভিডিও

বাঙালি অভিনেত্রী পূজা ব্যানার্জী বাংলা এবং হিন্দি উভয় ইন্ডাস্ট্রির দর্শকদের কাছেই বেশ জনপ্রিয় মুখ।পূজার অভিনয় শুরু হয় হিন্দি টেলি ধারাবাহিক দিয়ে। পূজা আজ নিজের অভিনয় দিয়ে বলি টেলিধারাবাহিক আর টলিউডের একজন সফল অভিনেত্রী হতে পেরেছেন।। নিজের কেরিয়ারের মাঝেই গত বছরের অক্টোবর মাসে মা হয়েছেন অভনেত্রী পূজা ব্যনার্জী। মা হওয়ার আগে নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী।  

পূজা নিজের প্রথম ধারাবাহিক ‘তুঝ সে প্রিত লাগায় সাজনা’ ধারাবাহিকে অভিনয়ের সময় কোস্টার কুনাল বর্মাকে ন সাথে ডেট করেন। এরপর দুজন লিভ ইনে থাকা শুরু করেন। ২০২০ লকডাউনে রেজিস্ট্রি ম্যারেজ সারেন কারণ অভিনেত্রী করোনা আবহে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এই খবরে সকলে প্রায় চমকে যায়। দুর্গা পুজোর আগে অভিনেত্রী এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। ছেলের নামকরণ করেন কৃশিব। ছেলে বড় হতেই কৃশিবের মুখ দেখান তিনি। কৃশিবের অন্নপ্রাশন, হোলির সব ছবি শেয়ার করেছেন।

বর্তমানে অভিনয় থেকে বিরতি নিলেও অভিনেত্রীর জনপ্রিয়তা কিন্তু এতটুকুও ফিকে হয়নি। বর্তমানে অভিনেত্রী স্বামী, পুত্র সংসার নিয়ে বেশ ব্যস্ত থাকলেও কিছুদিন আগেই ‘পাপ’ নামের একটি বাংলা ওয়েব সিরিজে অভিনয় করেছেন পূজা। কুনালও নিজের কাজের পাশাপাশি ছেলেত যত্ন নেন। ছোট্ট কৃশিবের বয়স মাত্র ১০ মাস হলে কি হবে, এই বয়সেই সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছে সকলের আদরের একরত্তি।

ইতিমধ্যেই এই মিষ্টি কৃশিবের ফ্যান হয়ে গিয়েছে নেট জনতা। আর তার দুষ্টুমির জেরে হিমসিম খান অভিনেত্রী নিজেও। আর একরত্তি কৃশিবের এই প্রতি মুহুর্তের নানান মজার ভিডিও লেন্স বন্দী করে রাখেন পূজার স্বামী কুণাল। সম্প্রতি ইনস্টাগ্রামে মা ছেলের এমনই একটি মজার ভিডিও শেয়ার করেছেন পূজার পাঞ্জাবী স্বামী কুণাল। যা দেখে নেটনাগরিকের আগে পূজা নিজেই হেসে লুটোপুটি খাচ্ছেন। কি আছে ভিডিয়োতে একনজরে দেখে নেওয়া যাক।

কুনালের শেয়ার করা রিল ভিডিয়পটিতে ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে একটি জনপ্রিয় হিন্দি সিরিয়ালের ডায়লগ। যেটার সাথে হাসতে হাসতে লিপ দেওয়ার চেষ্টা করছেন পূজা। আর পাশে একরত্তি নিজের ঘুমের দেশে পাড়ি দিতে চাইছে। আর তা দেখেই হাসি থামাতে পারছেন না পূজা। বারবার ছেলের মুখের কাছে গিয়ে হাত নাড়িয়ে বলছেন ‘আজ সব্জি তৈরি হবে না, পোহা তৈরি হবে। ‘ আর বলেই হেসে গড়িয়ে পড়ছেন অভিনেত্রী। এই ভিডিও শেয়ার হতে অনুগামীরাও হাসতে হাসতে লুটোপুটি খায়। নিমেষে ভাইরাল হয় এই মজার ভিডিও।

Pritisha Dey

Recent Posts

রাজ্যের সব মাদ্রাসা নিয়ে বড় সিদ্ধান্ত! পূর্ণাঙ্গ তথ্যের রিপোর্ট চাইল নবান্ন

রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…

June 6, 2026

প্রতি মাসে ৫০০০ টাকা পেনশনের সুবিধা, তবুও অটল পেনশন যোজনা ছাড়লেন ১ কোটির বেশি গ্রাহক!

দেশের জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে অন্যতম অটল পেনশন যোজনা (APY)। অবসর জীবনে নিশ্চিত মাসিক…

June 6, 2026

এক বাসেই হাবড়া থেকে শিয়ালদা-হাওড়া! নতুন রুটে সরকারি বাস চালু, জেনে নিন সময়সূচি

বাস যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC)। দীর্ঘদিনের দাবির পর অবশেষে…

June 6, 2026

সরকারি সম্পত্তি ভাঙচুরে কড়া বার্তা! ক্ষতিপূরণ আদায়ে তদন্তের নির্দেশ, খুলছে পুরনো ফাইল

সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় এবার কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। সরকারি সম্পদের ক্ষতি…

June 6, 2026

এবার ট্রেনে করেই গঙ্গাসাগর! কেন্দ্র-রাজ্যের বড় উদ্যোগে মিলতে পারে সরাসরি রেল সংযোগ

গঙ্গাসাগরগামী লক্ষ লক্ষ তীর্থযাত্রীর জন্য বড় সুখবর। বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি…

June 6, 2026

সরকারি কর্মীদের জন্য সুখবর! ২% ডিএ বৃদ্ধি, জুলাই থেকে মিলবে বাড়তি টাকা

সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার অপেক্ষার মধ্যেই মহার্ঘ…

June 6, 2026