আর মাত্র কয়েক ঘন্টা। যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আসতে পারে সুখবর। কয়েক ঘন্টার মধ্যে নুসরত জাহানের কোল আলো করে আসবে তাঁর প্রথম সন্তান। বুধবার সকাল থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে নানান জল্পনা শুরু হয় অভিনেত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে সব জল্পনার অবসান ঘটেছে। বুধবার রাত সাড়ে দশটার পর পার্কস্ট্রিটের ওম্যান ও চাইল্ড কেয়ার স্পেসালিটি হাসপাতালে প্রবেশ করেন তারকা সাংসদ, সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত।
নুসরত এখন নিজের জীবনের খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছেন। আর অভিনেত্রীর এই কঠিন সময়ে পাশে থাকলেন তাঁর ভালোবাসা অভিনেতা যশ দাশগুপ্ত। নিজে গাড়ি চালিয়ে নুসরতকে দক্ষিণ কলকাতার সেই হাসপাতালে ভর্তি করলেন।
প্রথমে বুধবার রাতে যশ নিজের পাম এভিনিউ এর বাড়ি থেকে বেরিয়ে প্রথমে নুসরতকে নিয়ে নিজের ফ্ল্যাটে যান। তারপর সেখান থেকেই নুসরতকে নিয়ে হাসপাতালে পৌছলেন যশ দাশগুপ্ত। জানা গিয়েছে নিজের ডাক্তারের কাছে তিনি আবদার করেছেন, ডেলিভারির সময় যেন তাঁর পাশে থাকেন যশ। তাই জন্যই নুসরতের বাড়ি থেকে হাসপাতালে ভর্তি হওয়ার পর পুরো সময়টাতেই নুসরতের পাশে থাকছেন তাঁর সবচেয়ে কাছের মানুষ যশ দাশগুপ্ত।
উল্লেখ্য,বুধবার সকালে যশ নিজের পরবর্তী ছবি ‘চিনেবাদাম’ ছবির শুভ মহরতে ব্যস্ত ছিলেন। এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন যশ এবং এনা সাহা। তবে শুভ মহরত শেষ হতেই নিজের প্রেমিকা নুসরতের কাছে পৌঁছে গেছিলেন যশ। কারণ তাঁর এই সময়ে এক্কেবারে একা রাখতে চাননা তিনি। জানা গিয়েছে বৃহস্পতিবার সি-সেকশনের মাধ্যমে প্রথম সন্তানের জন্ম দেবেন নুসরত জাহান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…