বাংলা সিরিয়াল

এ কী অবস্থা ‘কৃষ্ণকলি’র শ্যামার, ফাঁস হল শ্যামার নতুন চেহারা

জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘কৃষ্ণকলি’ নিল আঠারো বছরের টাইম লিপ। সিরিয়ালে এবার দেখতে পাওয়া যাবে শ্যামার মেয়ে কৃষ্ণাকে। সিরিয়ালে সম্প্রতি মৃত্যু ঘটেছে শ্যামার মত দেখতে অথচ ফর্সা আম্রপালীর। মৃত্যুর আগে আম্রপালী তার অপরাধের জন্য নিখিলের কাছে ক্ষমা চায়। কিন্তু ওদিকে ততক্ষণে শ্যামাকে অপহরণ করা হয়। শ্যামাকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ব্রিজ ভেঙে গাড়ি দুর্ঘটনা ঘটে। কিন্তু ঘটনাচক্রে শ্যামা বেঁচে যায়। কিন্তু তার সমস্ত পূর্বস্মৃতির বিলুপ্তি ঘটে। শ্যামা এসে পৌঁছায় বারাণসী। সেখানে শ্যামা জন্ম দেয় তার ও নিখিলের একমাত্র কন্যাসন্তান কৃষ্ণার।

এরপর কাহিনী এগিয়ে যায় আঠারো বছর। কৃষ্ণা ইতিমধ্যে বড় হয়ে গেছে। সে-ও তার মা শ্যামার মতোই মন্দিরে ভজন গায়, কীর্তন গায়। কৃষ্ণা বারবার তার মা-কে জিজ্ঞাসা করে তার পরিবার সম্পর্কে। কিন্তু শ্যামা কিছুই মনে করতে পারে না। শ্যামা গান গাওয়াও ছেড়ে দিয়েছে। অপরদিকে নিখিল শ্যামাকে না ভুলতে পেরে মদের নেশায় আসক্ত হয়ে পড়ে। তার জীবনে আসে এক নতুন নারী, সুনয়না। নিখিলের ব্যক্তিত্বের পরিবর্তন ঘটেছে। এই মুহূর্তে ‘কৃষ্ণকলি’ সিরিয়ালের প্রোমোতে আঠারো বছরের টাইম লিপ দেখানো হলেও সুনয়নার পরিচয় খোলসা করা হয়নি।

তবে এটুকু বোঝা যাচ্ছে এবার শ্যামার ও নিখিলের কাহিনীর কাহিনীকার আর কেউ নয়, তাদের মেয়ে কৃষ্ণা। কৃষ্ণা কীভাবে তার বাবা-মায়ের মিলন ঘটাবে, দর্শকদের মনে ইতিমধ্যেই সেই প্রশ্ন উঠতে চলেছে। আপাতত এই টাইম লিপ নির্ধারিত করবে ‘কৃষ্ণকলি’র ভাগ্য এবং তার টিআরপি। একসময় ‘কৃষ্ণকলি’র টিআরপি যথেষ্ট বেশী ছিল। কিন্তু সিরিয়ালে নিখিল ও শ্যামার সঙ্গে আম্রপালীর সংসারের আজগুবি চিত্রনাট্য ও শ্যামার বিরুদ্ধে আম্রপালীর ষড়যন্ত্রের গল্প দর্শকদের নিরূৎসাহিত করে তুলেছিল। দর্শকরা সোশ্যাল মিডিয়ায় রীতিমত কমেন্ট করে জানিয়েছিলেন , তাঁরা সিরিয়ালের মহাসমাপ্তি পর্ব দেখতে চান। কিন্তু এই মুহূর্তে দর্শকদের মধ্যে ‘কৃষ্ণকলি’ নিয়ে আবার আগ্রহ তৈরি হচ্ছে। ‘কৃষ্ণকলি’সিরিয়ালে মুখ্য চরিত্র শ্যামার ভূমিকায় অভিনয় করছেন তিয়াসা রায় এবং তাঁর স্বামী নিখিলের চরিত্রে অভিনয় করছেন নীল ভট্টাচার্য। দর্শকরা আবারও নিখিল-শ্যামার অনস্ক্রিন রসায়ন দেখার অপেক্ষায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026