রাজ্য

চোখ থেকেও মুখ্যমন্ত্রী ধৃতরাষ্ট্র হয়ে পরেছেন, অন্যদিকে পুলিশ পালন করছে বৃহন্নলার ভূমিকা: নীলাঞ্জন রায়

দলীয় কর্মী সমর্থকের খুনের ঘটনার প্রতিবাদে নেমে থানা ঘেরাও কর্মসূচি পালনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধৃতরাষ্ট্র বলে ডাকেন বিজেপি সাংসদ। গয়েশপুরে দলীয় কর্মী খুনের প্রতিবাদে এইদিন বালুরঘাট থানায় বিক্ষোভ করে বিজেপি কর্মীরা।

 

এইদিন বালুরঘাট কেন্দ্রের লোকসভা সাংসদ সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল এবং থানায় বিক্ষোভ কর্মসূচী পালন করতে দেখা যায় বিজেপি কর্মীদের। সেখানে নিজের বক্তব্য পেশ করার সময় মুখ্যমন্ত্রীকে ধৃতরাষ্ট্র বলে সম্বোধন করেন তিনি। তবে সেখানেই শেষ নয়, পুলিশের ভূমিকা নিয়ে কথা বলতেও দেখা যায় তাকে। এইদিন বিজেপি সাংসদ অভিযোগ করে বলেন,” চোখ থেকেও তো মুখ্যমন্ত্রী ধৃতরাষ্ট্র হয়ে গেছেন। মহাভারতের রাজা ধৃতরাষ্ট্রের মতো ভাইপোকে তিনি প্রতিষ্ঠিত করতে গিয়ে ভুলে গিয়েছেন বাকি সাধারণ জনগণকে।”

 

এরপরই তাকে দেখা যায় পুলিশ ও প্রশাসনের কাজ নিয়ে তথা ভূমিকা নিয়ে সমালোচনা করতে। এইদিন সুকান্ত মজুমদার বলেন,”তৃণমূলের নেতার লোক হয়ে কাজ করতে আসবেন না। আর যদি সেটাই করতে হয় তবে অশোকস্তম্ভ খুলে সেখানে হাওয়াই চটি কিংবা জোড়া ফুলের সিম্বল বসিয়ে দিন। ওটাকে মাথায় বা ঘাড়ে লাগিয়ে ঘুরুন।

 

তবে এখানেই থামতে দেখা যায়নি বিজেপি নেতাকে। বালুরঘটে থানা বিক্ষোভ কর্মসূচিতে কথা বলতে গিয়ে তিনি বলেন,”চারিদিকে বিজেপির একের পর এক কর্মীকে খুন করা হচ্ছে। আর খুন করেছেন জোড়া ফুলের লোকেরাই। অথচ দেখুন, পুলিশ কিছুই করছেনা তাদের বিরুদ্ধে। পুলিশ তো বৃহন্নলার ভূমিকা পালন করছে।”

 

কেবল দক্ষিণ দিনাজপুরেই নয়, থানা ঘেরাও বিক্ষোভ পালন করা হইয় হিলিতেও। সেখানে বিক্ষোভের নেতৃত্ব দেন বিজেপি নেতা নীলাঞ্জন রায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026