Bjym এর নবান্ন অভিযান ১ মাস পরে রাজ্য পুলিশের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার অভিযোগ এনে স্বাধীকার ভঙ্গের নোটিশ বিজেপির। বিজেপির তরফ থেকে লোকসভার স্পিকারের কাছে এই নোটিশ জমা দেওয়া হয়। সোমবার তাদের সংগঠনের সর্বভারতীয় সভাপতির সঙ্গে অভিযোগ জমা দিতে গিয়েছিলেন জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি পুরুলিয়ার সাংসদ। অন্যদিকে, সাংবাদিক বৈঠকে কলকাতা এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে খুব উপরে দেয় বিজেপি নেতা তেজস্বী সূর্য।
তেজস্বী জানিয়েছেন, ” কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা, হাওড়া পুলিশের কমিশনার কুনাল আগারওয়াল এবং জোড়াসাঁকো থানার দুই আধিকারিক এর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ”
তিনি আরো বলেন, লোকসভার স্পিকার কে একটি পেনড্রাইভের মাধ্যমে তাদের সমস্ত অভিযোগ জানানো হয়েছে। তার স্বপক্ষে সমস্ত প্রমান জমা দেওয়া হয়েছে। বিষয়টি প্রিভিলেজ কমিটির কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
তেজস্বীর দাবি, গত ৮ অক্টোবর BJYM এর নবান্ন অভিযান এ বিজেপি সাংসদ এবং কর্মীদের উপরে প্রাণঘাতী হামলা চালায় রাজ্য পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের গুন্ডারা পুলিশের সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করে বলেও তার অভিযোগ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…