কৃষ্ণনগর : প্রতিনিয়ত পথ দুর্ঘটনার খবর লেগেই আছে। বাস দুর্ঘটনায় প্রায় প্রাণ গেছে বহু মানুষের।এবারে আরো এক বাস দুর্ঘটনার সাক্ষী হল নদিয়া জেলা।
আজ, শনিবার সকাল ৯ টা নাগাদ কৃষ্ণনগর আড়ংসরিষা গ্রামের কাছে বাস দুর্ঘটনাটি ঘটে। করিমপুর রাজসড়কের উপর দিয়ে কৃষ্ণনগর যাচ্ছিলো এই যাত্রী বোঝাই বাসটি। দেবরাজ ট্রাভেলস নামে এই বাসের স্টিয়ারিং কেটে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসের চালক, এবং যাত্রী বোঝাই গাড়িটি সরাসরি গাছে গিয়ে ধাক্কা মারে।এবং সাথে সাথে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাটির পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছায়।
খবর সূত্রে জানা যায় যে বাস চালককে গুরুতর ভাবে আহত অবস্থায় বাঙালি হাসপাতালে ভর্তি করা হয়। এবং আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পরবর্তীকালে জানা যায় যে, বাস চালকটি হাসপাতালেই মারা গেছেন। আজ নিজের প্রাণের বিনিময়ে যাত্রীদের প্রাণ বাঁচালেন বাস চালক।
বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…
আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…
আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে সোনার বাজারে। একদিনেই সোনার দামে বড় উত্থান দেখা গেছে, যা ক্রেতা…