বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অভিনেত্রী কৃতি শ্যানন তার ইনস্টাগ্রামে সুশান্ত ছবির সঙ্গে তিনি অনেক কথার মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন। কৃতি শ্যানন এবং সুশান্ত সিং রাজপুতের অভিনীত ছবি ‘রাবতা’ করার পর তাদের দুজনের জুটি দর্শকদের মন কেড়েছিল। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা হয়েছিল তাদের দুজনের প্রেম নিয়ে কিন্তু এসব গুঞ্জন তা স্পষ্ট করে দিয়েছিলেন তারা দুজনেই। তারা একটি সাক্ষাৎকারে বলেছিল তাদের দুজনের বন্ধুত্ব খুবই ভালো। অভিনেতার মৃত্যুর দিন শেষকৃত্য সম্পন্ন এর সময় তিনি উপস্থিত ছিলেন।
সম্প্রতি তিনি সুশান্ত সিং রাজপুত-এর শেষ অভিনীত ছবি ‘দিল বেচারা’র ট্রেলারের ভিডিও পোস্ট করেছেন তার ইনস্টাগ্রামে। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “হৃদয় ভেঙে যাবে তোমার শেষ ছবি দেখতে ৷ কিন্তু না দেখে কোথায় যাব।” সেই পোষ্টের তিন লাখেরও বেশি লাইক পড়েছে এবং নেটিজেনরা কমেন্ট করেছেন অনেক।
সুশান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সঞ্জনা সাংভিকে। এই সিনেমা দিয়েই সঞ্জনা ডেবিট করলেন বলিউডে। এছাড়াও এই ছবির পরিচালক মুকেশ ছাবরার প্রথম পরিচালিত সিনেমা। মে মাসের ৮ তারিখে এই সিনেমার রিলিজ করার কথা ছিল কিন্তু লোকডাউনের জন্য তা সম্ভব হয়নি। হলিউড সিনেমা ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’কে রিমিক করেই এই সিনেমা তৈরি হয়েছে। ডিজনি প্লাস হটস্টারে এই সিনেমা রিলিজ করবে। সুশান্ত সিং রাজপুতের শেষ অভিনীত সিনেমা বলে হটস্টার এর সাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইব অর্থাৎ সবাইকে দেখার সুযোগ করে দিয়েছে।
প্রসঙ্গত , সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় বহু তর্ক-বিতর্ক চলছে। এছাড়াও বহু পরিচালক অভিনেতা-অভিনেত্রীদের দিকে আঙুল তুলছে অনেকেই। তিনি 14 ই জুন তার নিজের বাড়িতে আত্মঘাতী হয়েছেন না তাকে কেউ মেরেছে তা জানতে পুলিশ তদন্ত এখনো করছেন। কিন্তু সিবিআই বলেছে এই মৃত্যু আত্মহত্যা নয় তাকে কেউ খুন করেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…