খেলা

Virat Kohli: ‘নায়িকাকে বিয়ে করাই ফল’, বিরাট কোহালির বিষন্নতায় এমন কথা বললেন বলিউড অভিনেতা

বলিউডের চলচ্চিত্র নির্মাতা কামাল রশিদ খান (KRK) তার বিতর্কিত বক্তব্যের জন্য বর্তমানে সংবাদ শিরোনামে রয়েছেন। ইতিপূর্বেও বিভিন্ন বলিউড সেলিব্রেটি এবং ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। কখনো কখনো তার বিতর্ক এমন উচ্চ পর্যায়ে পৌঁছে যায় যে, কেউ কল্পনাও করতে পারেন না তাদের বিষয়ে এমন রিভিউ হতে পারে। এবার ভারতের সদ্য প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জন্যও বিতর্কিত মন্তব্যের জন্ম দিয়েছেন কেআরকে। ভারত-পাকিস্তান ম্যাচের আগে বিরাট কোহলিকে নিশানা করতে গিয়ে আক্ষরিক অর্থে আনুষ্কাকে কটাক্ষ করে বসেন কেআরকে। শুধু তাই নয়, বিরাট কোহলিকে দলে নেওয়া নিয়েও রীতিমতো দল নির্বাচকদের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন তিনি।

এদিন কেআরকে প্রথমে আনুষ্কা এবং বিরাটকে নিয়ে একটি কটূক্তি করেন। এই বিতর্কিত মন্তব্যের পেছনে অবশ্য বিরাট কোহলির ছোট্ট ভূমিকা রয়েছে। কিছুদিন পূর্বে এক সাক্ষাৎকারে বিরাট নিজের বিষণ্ণতার কথা বলেছিলেন। আর সেই প্রসঙ্গ নিয়ে কোহলিকে তুলোধোনা করলেন কেআরকে। এদিন কেআরকে টুইটের এক বার্তায় লিখেছেন- “বিরাট কোহলি ভারতের প্রথম ক্রিকেটার, যার বিষণ্নতার কারণ একজন নায়িকাকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করা। এক নায়িকাকে বিয়ে করার ফল হিসেবে তিনি বিষন্নতায় ভুগছেন। আনুষ্কার এখন এই বিষয়টি মাথায় রাখা উচিত যে, তার (বিরাট) বিষণ্নতার সমস্যা রয়েছে।”

এই মন্তব্যের পর থেকে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সমালোচনার শিকার হন কেআরকে। অনেক সমালোচনার পর নিজেই টুইট ডিলিট করে দেন তিনি। তবে বিগত তিন বছরেরও বেশি সময় ধরে বিরাট কোহলির পারফরমেন্স রীতিমতো হতাশায় ফেলেছে ক্রিকেটপ্রেমীদের। একের পর এক সিরিজ থেকে বাদ পড়তে হয়েছে ভারতীয় রান মেশিনকে। যদিও গতকাল পাকিস্তানে বিরুদ্ধে তার ব্যাট থেকে ৩৫ রানের ঝকঝকে ইনিংস দেখেছে ক্রিকেট বিশ্ব। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, এশিয়া কাপেই চূড়ান্ত পারফরমেন্সে ফিরবেন রান মেশিন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026