Categories: দেশনিউজ

Voter ID: সরাসরি আপনার বাড়িতে পৌঁছে যাবে ভোটার কার্ড, জানুন কী করবেন

ভারতের সরকার নির্বাচনের জন্য এবং নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য সবথেকে প্রয়োজনীয় যে জিনিসটি সেটা হল আপনার ভোটার আইডি কার্ড। কিন্তু, এই ভোটার আইডি কার্ড তৈরি করা সহজ কাজ তো একেবারেই নয়, বরং বেশ ঝক্কির কাজ বলা যেতে পারে। এই ভোটার আইডি কার্ড এমন একটি জিনিস, যেটা আপনাকে সবসময় নিজের কাছে রাখতেই হবে এবং ভোটের সময় এই জিনিসটা সবথেকে বেশি প্রয়োজনীয় হয়ে ওঠে। যারা ভোটের সময় ভোটার আইডি কার্ড খুঁজে পান না, তাদেরকে সাধারণত সরকারি দপ্তরের চক্কর কাটতে হয় এবং অত্যন্ত পরিশ্রম করে ভোটার আইডি কার্ড জোগাড় করতে হয়। তবে যদি আপনি চান সরকারি দপ্তরের দপ্তরে না ঘুরে, নতুন ভোটার কার্ড একেবারে বাড়ির ঠিকানায় নিয়ে আসতে, তাহলে আপনাকে সাহায্য করতে এগিয়ে এসেছে ভারত সরকার। সম্প্রতি এমন একটি নতুন পদ্ধতি ভারত সরকার নিয়ে এসেছে, যার মাধ্যমে বাড়িতে বসে স্মার্টফোন ব্যবহার করেই আপনি ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং বাড়িতে বসেই ভোটার আইডি কার্ড বাড়িতে নিয়ে আসতে পারবেন।

ভোটার আইডি কার্ড বাড়িতে নিয়ে আসার জন্য আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। এজন্য প্রথমে আপনাকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে কয়েকটি স্টেপ ফলো করতে হবে এবং তারপরেই আপনি বাড়িতে আনাতে পারবেন আপনার ভোটার আইডি কার্ড। আপনি যদি চান, তাহলে আপনি এই পদ্ধতি সম্পন্ন করার মাত্র ১০ দিনের মধ্যেই আপনার ভোটার আইডি কার্ড হাতে পেয়ে যেতে পারেন।

এর জন্য প্রথমে আপনাকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে গিয়ে National Voters Service Portals বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনাকে এপ্লাই অনলাইন সেকশনে ক্লিক করে Registration of New Voter ট্যাবে ক্লিক করতে হবে। সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন Form-6। এই ফর্ম ডাউনলোড করে এর মধ্যে থাকা সমস্ত তথ্য ফিল আপ করে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনি আপনার ইমেইল আইডিতে একটি বিশেষ লিঙ্ক পাবেন। সেই লিংকে ক্লিক করে আপনি ভোটার আইডি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাবেন। ভোটার আইডি কার্ডের তথ্য জমা দেওয়ার মাত্র দশ দিনের মধ্যেই আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনার কাঙ্খিত ভোটার কার্ডটি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026