বিনোদন

ফিরে আসছে জাদু, নতুন চমক নিয়ে ঋত্বিকের ‘কৃশ ৪’

কৌশিক পোল্ল্যে: মার্ভেল সিরিজ আসার অনেক আগেই ভারত পেয়েছিল তার নতুন এলিয়েন বন্ধু ‘জাদু’কে। সহৃদয় এই এলিয়েন পৃথিবীতে পরিভ্রমনে এলেও কিছু ত্রুটিগত কারনে সে আর নিজের গ্রহে ফিরে যেতে পারেনি। পৃথিবীতে তার আলাপ হয় রোহিতের সঙ্গে এরপরই এগোতে থাকে গল্পের চাকা।

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোই মিল গায়া’ ছবিতে ঋত্বিক রোশন রোহিতের চরিত্রে অভিনয় করেন। তার বিপরীতে ছিলেন প্রীতি জিন্টা এবং তার মায়ের ভূমিকায় অভিনয় করেন অভিনেত্রী রেখা। সূর্যের রোদ পেয়ে শরীর চার্জড হওয়া এলিয়েন জাদুকে সাদরে গ্রহন করেছিল সিনেমাপ্রেমীরা। সিনেমার শেষে জাদু নিজের প্ল্যানেটে ফিরে যায়। এরপর এই ছবিরই আরও দুটি সিক্যুয়েল ‘কৃশ’ এবং ‘কৃশ ৩’ মুক্তি পেলেও এগুলির গল্প ছিল ভিন্ন। সুপারন্যাচরাল স্টোরির উপর ছবির প্লট থাকলেও সেখানে জাদুকে আর দেখা যায়নি।

আজ যাদুর কথা হঠাৎই কেন বলছি? তাহলে জেনেই নিন সুখবরটি। আপনার প্রিয় এলিয়েন জাদু আবারো ফিরে আসছে রাকেশ রোশনের ‘কৃশ ৪’ সিনেমার মাধ্যমে। এই ছবিটিও ‘কৃশ’ সিরিজের সিক্যুয়েল। জাদুর ফিরে আসার ইঙ্গিত খানিকটা জানিয়ে দিলেন অভিনেতা নিজেই। জাদুর জনপ্রিয়তার কথা মাথায় রেখেই সিনেমার চতুর্থ সংস্করনটিতে জাদুকে ফিরিয়ে আনার কথা চলছে।

ঋত্বিকের দেওয়া সুখবরে ফ্যানসরা উচ্ছসিত, জাদুকে নতুন করে পর্দায় দেখার জন্য উত্তেজনার পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে। ছবির শ্যুটিং এখনও শুরু হয়নি তবে মুখ্য ভূমিকায় ঋত্বিকই থাকছেন। ছবির অভিনেত্রী হিসেবে প্রিয়াঙ্কা চোপড়া থাকবেন নাকি অন্য কেউ, সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026