বিনোদন

Krushal-Adrija: রাখঢাক ভুলে ক্রুশলের দিদির বিয়েতে অদ্রিজা, পরিবারের সাথে জমজমাটি সঙ্গীতের আসর

ভালোবাসা থাকলে সব দুরত্ব দূর হয়ে যায় তা অন্ধকার দূর করে আলোর উৎসবের দিনই এই জুটি স্পষ্ট করেছিলেন। ব্রেক-আপের জল্পনা পুরোটাই ছিল ভুয়ো। এখনো একসঙ্গেই রয়েছেন এই জুটি। হ্যাঁ ঠিক ধরেছেন ক্রুশল আর অদ্রিজার কথা বলছি। যদি ক্রুশ-অদ্রিজা নিজেদের প্রেম সম্পর্কে শিলমোহর কোনওদিনই দেননি। কিন্তু তাঁদের প্রেমটা টেলিপাড়ার বরাবর ওপেন সিক্রেটই ছিল। মাঝে বিচ্ছেদের কালোমেঘ একে অপরকে ঘিরে ধরেছিল এই জুটিকে, তবে দীপাবলিতে ফের একত্রে দেখা মিলতেই এই জুটির অনুরাগীরা স্বস্তির নিশ্বাস অনুভব করে।

শুধু কি দীপাবলী এবার ক্রুশলের পারিবারিক অনুষ্ঠানে সশরীরে সামিল হলেন অভিনেতার লেডি লাভ অদ্রিজা। ক্রুশের দিদির বিয়ের সংগীত অনুষ্ঠানে সুন্দর করে সেজে হাজির হয়েছিলেন অদ্রিজা। শুধু কী উপস্থিত হওয়া? রীতিমতো সংগীতের আসর জমিয়ে দিলেন কালার্স বাংলা চ্যানেলের ‘মৌ-এর বাড়ি’ ধারাবাহিকের মৌ।আর প্রেমিকের বাড়ির অনুষ্ঠানে আনন্দ করছেন তা অভিনেত্রীর মুখ চোখে স্পষ্ট। তবে কোনওরকম রাখঢাকও নয়, বিয়ের অনুষ্ঠানের নানান মুহূর্ত নিজেই সোশ্যাল মিডিয়ার দেওয়ালে অনুগামীদের সাথে ভাগ করে নিয়েছেন অদ্রিজা।

শীতের বিবাহবাসরে ঝলমলে সাজে সেজেছেন।অভিনেত্রী।  ক্রুশলের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে অদ্রিজা বেছে নিয়েছেন গাঢ় কমলা রঙা ইন্দো-ওয়েস্টার্ন পোশাক। লেহেঙ্গার উপর যে চোলি তিনি পড়েছেন তার অনেকটা সরু ফিতের শর্ট গাউন ধাঁচ দিয়ে বানানো। অন্যদিকে কালো বন্ধগলা স্যুট আর গাঢ় নীল ব্লেজারে ধরা দিলেন হ্যান্ডসাম ক্রুশল। অনুরাগীদের চোখ ধাঁধিয়ে গিয়েছে দুজনের সাজ।

প্রায় সাত মাস পর এই দীপাবলীতে সোশ্যাল মিডিয়াতেএকসঙ্গে ধরা দিয়েছিলেন দুজনে। নায়িকার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, ক্রুশল-অদ্রিজার ব্রেকআপ আদতে কোনওদিনই হয়নি। দুজনের সম্পর্কের ডোর ছিল খুব মজবুত। শুধু নিজেদের প্রেমের সম্পর্ককে লোকচুক্ষর আড়ালে রাখতে চাইছিলেন। এই জন্য সোশ্যাল মিডিয়ায় দীর্ঘসময় একসঙ্গে ধরা দেননি দুজনে। সে কারণ যাই হোক ক্রুশল আর অদ্রিজার অনুগামীরা এদের দুজনকে একসাথে দেখে দারুণ খুশি পছন্দের জুটিকে ফের একসঙ্গে দেখে। তাঁদের মনে তো এখন একটাই প্রশ্ন অভিনেতার দিদির বিয়ের পর ক্রুশল-অদ্রিজার চারহাত কবে এক হবে। অবশ্য সেই উত্তর এখনো পাওয়া যায়নি।
  

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026