বলিউড

‘এক পাল কা জিনা’ হৃত্বিকের গানে নাচলেন বর্ষীয়ান গায়িকা আশা ভোঁসলে, ভিডিও শেয়ার হতেই ভাইরাল

এই রবিবার, সোনি টিভির নাচের রিয়েলিটি শো ইন্ডিয়াস বেস্ট ড্যান্সারে সিজন ২ শুধুমাত্র প্রতিযোগীদের জন্যই নয়, এই শোয়ের দর্শকদের জন্য এক বিরাট চমক আছে। টেলিভিশনের ইতিহাসে প্রথমবারের মতো এবং একটি ডান্স রিয়েলিটি শোতে, কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে অতিথি বিচারকের ভূমিকায় উপস্থিত থাকছেন আর এই স্পেশ্যাল এপিসোডে আশাজির ৭৫ বছর উদযাপন করা হবে।

চিরসবুজ গায়িকা যিনি নিজের সুরেলা কন্ঠ দিয়ে বছরের পর বছর বহু শ্রোতার মন জয় করেছেন এই সপ্তাহে তাঁকে প্রতিটি নৃত্য উপভোগ করতে দেখা যাবে। শুধু তাই নয়, নাচ উপভোগ করার পাশাপাশি নিজের এই বিশাল কর্মকান্ডের নানান তিক্ত অভিজ্ঞতা শেয়ার করতে দেখা যাবে। আর দিন আশাজির গানের ওপর প্রতিযোগীরা নাচ করবেন। এদিন ইন্ডাস্ট্রিতে তাঁর সময় থেকে অনেক আকর্ষণীয় ট্রিভিয়া শেয়ার করতে দেখা যাবে এবং প্রতিযোগীদের অনুপ্রাণিত করতে দেখা যাবে।

ইতিমধ্যে সোনি টিভির একটি প্রমো শেয়ার করা হচ্ছে আর এখানে দেখা যাচ্ছে, এই শোয়ের তিন বিচারক মালাইকা অরোরা, গীতা কাপুর এবং টেরেন্স লুইসকে আশাজির জাঁকজমকপূর্ণ উপস্থিতিতে অভিভূত হতে দেখা যাবে। অনুষ্ঠানে প্রবেশের সময় ইয়ে মেরা দিল গানে শোয়ের সঞ্চালক মনীশ পালের সাথে স্টেজ শেয়ার করতে দেখা যাবে। আর তা দেখে মালাইকা প্রণাম জানালেন গায়িকাকে। এরপরেই আশাজি মজার ছলেও বলেন আমি গায়িকা তাহলে নাচের শোয়ে কি করছি। এরপর গায়িকা আরো বলেন, তিনি ছোট থেকে নাচ করতে চাইতেন তবে মায়ের এক মারে বারংবার নাচ ভুলে যেতেন। তাঁর মা শুধু গান গাইতে বলতেন। তবে নাচ না শিখলেও নাচ দেখতে খুব পছন্দ করেন।

এরপর গায়িকা সকলকে বলেন তাঁর ভরতনাট্যম, কত্থক, হিপহপ সব নাচ দেখতে ভালো লাগে। এরপরেই তিনি বলে ওঠেন মাইকেল জ্যকসন, হৃত্বিক রোশন সকলের নাচ পছন্দ করেন। এরপরেই তিনি উঠে সুপারস্টার হৃত্বিকের আইকনিক ড্যান্স স্টেপ করে দেখান। আর আশাজির এই নাচ দেখে অনেকেই অভিভূত। এই প্রমোর ভিডিও শেয়ার হতেই অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। অনুগামীরা এই স্পেশ্যাল এপিসোড দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026