বিনোদন

ঘনিষ্ঠ বন্ধুদের সাথে হোলির রঙে রঙিন ক্রুশল-অদ্রিজা

টেলিটাউনে এই মুহূর্তে ক্রুশল(krushal ahuja) ও অদ্রিজা(Adrija Ray)র সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। কিছুদিন আগেই অভিনেতা নীল ভট্টাচার্য (nil bhattacharya) এবং অভিনেত্রী তৃণা সাহা(Trina saha)- র বিয়েতে ক্রুশল ও অদ্রিজাকে একসঙ্গে ঢুকতে দেখা গিয়েছে। অদ্রিজার পরনে ছিল কালো-সোনালি লেহেঙ্গা চোলি। অদ্রিজার পোশাকের সঙ্গে মানানসই করে ক্রুশল পরেছিলেন কালো-সোনালি রঙের কুর্তা। এমনকি বিয়ের আসরে দুজনকে একসঙ্গে পোজ দিয়ে ক্যামেরাবন্দি হতেও দেখা গেছে। নবদম্পতি ছাড়াও বিয়ের অনুষ্ঠানে নজর কেড়েছিলেন ক্রুশল-অদ্রিজা জুটি। 2020-এর বর্ষশেষে ছুটি কাটাতে গোয়ায় পাড়ি দিয়েছিলেন দুজনে। গোয়ায় থাকাকালীন অবকাশের প্রচুর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ক্রুশল ও অদ্রিজা। ক্রুশলের ছবিগুলিতে তাঁকে দেখা গিয়েছিল, কখনও সমুদ্রের মাঝখানে স্পিডবোটে তো কখনও বিচে শুয়ে সানবাথ নিতে। অপরদিকে অদ্রিজাকে দেখা গিয়েছিল শর্ট স্কার্ট ও বিকিনি টপ পরে সমুদ্র উপভোগ করতে।

এবার হোলিও একসঙ্গেই উপভোগ করলেন ক্রুশল ও অদ্রিজা। দোলের দিন দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়েছিলেন অদ্রিজা। সেখানে দোলের রঙে রাঙিয়েছিলেন নিজেকে। এছাড়া হোলির দিন জে. ডব্লিউ.ম্যারিয়টে ছিল হোলি পার্টি। সেখানে হোলির রঙে নিজেদের রাঙিয়ে ছবি তুলে শেয়ার করেছেন ক্রুশল ও অদ্রিজা। অদ্রিজার পরনে ছিল সাদা শর্ট ও টপ এবং ক্রুশলের পরনে ছিল সাদা ট্রাউজার ও টি-শার্ট যা কিছুক্ষণের মধ্যেই পরিণত হয়েছিল লাল রঙে। ক্রুশল ও অদ্রিজার সঙ্গে তাঁদের ঘনিষ্ঠ বন্ধুরাও ছিলেন।

অভিনেত্রী অদ্রিজা রায়ের বয়ফ্রেন্ড নিয়ে বহুদিন ধরেই নেটিজেনদের মনের মধ্যে কৌতূহল ছিল। সেই কৌতূহলের নিরসন করে অদ্রিজা তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে দিওয়ালি পালনের ছবি পোস্ট করেছিলেন। নেটিজেনরা অবাক অদ্রিজা বয়ফ্রেন্ডকে দেখে। তিনি আর কেউ নন, তাঁদের প্রিয় কর্ণ অর্থাৎ ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালের নায়ক কর্ণের ভূমিকায় অভিনয় করা ক্রুশল আহুজা। অদ্রিজা ক্রুশল ও তাঁর ছবি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। এই বছর ক্রুশল ও অদ্রিজা একসাথে দিওয়ালি সেলিব্রেশন করেছেন। এমনকি দুজনে একে অপরের সাথে মানানসই করে পোশাক পরেছিলেন। ক্রুশল পরেছিলেন কালো-গোল্ডেন পাঞ্জাবি এবং অদ্রিজা পরেছিলেন কালো-গোল্ডেন শাড়ি। তবে প্রকাশ্য প্রেমে এখনও সিলমোহর দেননি ক্রুশল ও অদ্রিজা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026