রাজ্য

‘মমতা একটাই শিল্প গড়েছে, তা হল চপ শিল্প’, নন্দীগ্রাম থেকে বিদ্রুপ শুভেন্দুর

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। গত শনিবার রাজ্যের ৫ টি জেলায় ৩০ টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রথম দফা নির্বাচনে মোটামুটি সুষ্ঠভাবে হলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসার ছবি বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে। এরপর দ্বিতীয় দফার নির্বাচন আর কয়েক ঘন্টার মধ্যেই। ১ লা এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচন মোট ৪ টি জেলায় ৩০ টি বিধানসভা কেন্দ্রে হবে। এই দ্বিতীয় দফা নির্বাচনে নন্দীগ্রাম সহ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে হবে। কিন্তু তার মধ্যে সবচেয়ে হাইভোল্টেজ লড়াই হতে চলেছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। ১ লা এপ্রিল নির্বাচনের আগে মমতা শুভেন্দু নন্দীগ্রামে বর্তমানে প্রচারে ঝড় তুলছেন।

আর কিছু ঘণ্টা বাদেই নন্দীগ্রামে নির্বাচন। সেই জন্যই শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নেওয়ার জন্য মমতার শুভেন্দু নিজ বিধানসভা কেন্দ্রে জনসভা করছেন। আজ অর্থাৎ মঙ্গলবার সকালে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী জনসভা করেন এবং সেখান থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক ইস্যুতে গলার সুর তোলেন। তিনি রাজ্যের শিল্প পরিস্থিতিকে কাঠগড়ায় তুলে উপস্থিত জনতার সামনে হুংকার দিয়ে বলেছেন, “গত ১০ বছরে মমতা কি শিল্প রাজ্যে করেছে তার কি হিসাব দিতে পারবে? একটা শিল্পের নাম কি কেউ বলতে পারবেন? যদি বলেন এতদিনে মমতা শুধু চপশিল্প গড়েছে। কিন্তু বিজেপি বাংলার ক্ষমতায় এলে শিল্পের জোয়ার আসবে।”

সেইসাথে তিনি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের খতিয়ানের বিদ্রুপ করে বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলতেন যে তিনি রাজ্যের দেড় কোটি বেকার যুবক যুবতীর চাকরি দিয়েছে। কিন্তু যখন থেকে ওনাকে তালিকা প্রকাশের কথা বলা হয়েছে তখন থেকে চুপ করে গেছেন। উনি আসলে কিছুই করেননি। চাকরি দিয়েছেন যার মাসিক মাইনে দেড় হাজার থেকে দু হাজার টাকা। সিভিক পুলিশরা মাসে আট হাজার টাকা মাইনে পায়। এত কম বেতনে কারোর সংসার চলে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026