বিনোদন

Rishton Ka Manjha: কর্ণ নয় অর্জুন হয়ে ফিরছে নতুন ধারাবাহিক ‘রিসতো কা মাঞ্জা’তে, প্রকাশ্যে এল প্রোমো

ক্রুশল আহুজা! ‘রানু পেল লটারি’ এই ধারাবাহিক দিয়ে টেলিভিশন জগতে পথ চলা শুরু। এই ধারাবাহিক শেষ হতেই ‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকে কর্ণের চরিত্রে অভিনয় করেন। এই ধারাবাহিকের সুবাদে দর্শক মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন হ্যান্ডসাম ক্রুশল আহুজা। অভিনেতার কেরিয়ারগ্রাফ দেখার মতো। কি করে বলবো ধারাবাহিক আগামী মাসেই শেষ হতে চলেছে।

তবে এই ধারাবাহিকে কর্ণের পথচলা শেষ হলেও ক্রুশলের পথচলা শেষ হয়নি। কর্ণ-এর শেষ সফর আগামী ৩রা আগস্ট পর্যন্ত দেখানো হবে। এই শেষের আগেই শুরু হয়ে গেল ক্রুশলের নতুন সফরের টিজার। মাস খানেক আগেই সামনে এসেছিল শীঘ্রই জাতীয় টেলিভিশনে ডেবিউ করতে চলেছেন বাংলার বং ক্রাশ। জি টিভিতে তৈরী হতে চলেছে বাংলা ধারাবাহিকের হিন্দি সিক্যুয়েল। করোনা আর লকডাউনের জন্য শ্যুটিং বন্ধ হলেও ফের ছন্দে ফিরতে শুরু হয়ে গিয়েছে ধারাবাহিকের শ্যুটিং। আর ধারাবাহিকের প্রথম প্রোমো সামলে এল।

টলিগঞ্জেরই নামী প্রযোজক সুশান্ত দাসের প্রযোজনা সংস্থা টেন্ট সিনেমা থেকে এই ধারাবাহিক তৈরি করছে। হিন্দি ধারাবাহিক হলেও গোটা ধারাবাহিকের শ্যুটিং হবে কলকাতা শহরে। প্রথম প্রমোতে ধরা পড়ল কলকাতার দ্বিতীয় হুগলি সেতু, গঙ্গা। তার পরেই দেখা গেল অর্জুন ঝাঁপ দেওয়ার কথা ভাবছেম আর প্রথমবার মুখোমুখি হল দিয়ার। দিয়া সরাসরি না বলেলেও আব ভাবে সুইসাইড করতে বারণ করলো। তবে অর্জুন বলে ‘কখনও কখনও নিজের কাহিনির দ্য এন্ড নিজেকেই করতে হয়’। তখন প্রাণোচ্ছল দিয়া বলে, ‘যদি সেই শেষটা আনন্দের না হয়, তাহলে সেটা কাহিনির শেষ হতে পারে না’। এই কথা শুনে আচমকাই মন বদলায় অর্জুনের। গঙ্গার জলে নয়, বরং উলটো দিকে লাফিয়ে নেমে পড়ে সে। 

এই প্রমোই বুঝিয়ে দিল দুজনের সম্পর্কের বন্ধন বেশ জটি হতে চলেছে। তবে দুজনেই ভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষ অর্জুন আর দিয়া যখন মুখোমুখি হবে তখন কেমন হবে সেই সম্পর্ক?সেই গল্প বলবে আগামী ২৩ শে আগস্ট থেকে জি টিভির পর্দায় সোম থেকে শনিবার সন্ধ্যে সাত টার নতুন ধারাবাহিক ‘রিসতো কা মাঞ্জা’ বলবে। টিভির আসন্ন এই ধারাবাহিকে ক্রুশলের বিপরীতে অভিনয় করবে জনপ্রিয় অভিনেত্রী আঁচল গোস্বামী। হিন্দি সিরিয়ালের পরিচিত মুখ আঁচল। এর আগে ‘বেপনহা’, ‘রাধাকৃষ্ণ’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026