রাজ্য

সকাল থেকেই আকাশের মুখ ভার, আজকেও প্লাবনের সম্ভাবনা এইসব জেলায়, জারি লাল সতর্কতা

বছর ঘুরতে না ঘুরতেই আবারো জলছবি কলকাতায়। টানা বৃষ্টির জেরে কার্যত একেবারে জলমগ্ন অবস্থা কলকাতা এবং পার্শ্ব বর্তী এলাকার। বর্তমানে বাংলাদেশের উপরে একটি নিম্নচাপ অবস্থান করছে যার কারণেই এই লাগাতার বৃষ্টি। কিন্তু আরো কতদিন এই বৃষ্টি চলবে? আবহাওয়া দপ্তরের আধিকারিকরা বলছেন, এখনই যে কলকাতার অবস্থা ভালো হবে তা বলা যাচ্ছেনা। পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বিভিন্ন জেলায়। এই জমা যদি তাড়াতাড়ি না বের করা যায়, তাহলে আরো সমস্যা বাড়বে বলেই জানানো হচ্ছে হাওয়া অফিস সূত্রে।

ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফে এই জল সরানোর কাজে গতি আমার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে সক্রিয় আছে ৭৪টি পাম্পিং স্টেশন। তারা লাগাতার এই জল সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়াও কলকাতার বিভিন্ন এলাকায় জল সরানোর কাজ চলছে অতিরিক্ত পাম্প বসিয়ে। কিন্তু এখনও এই জল সরার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছেনা। কলকাতা এবং শহরতলীর কিছু এলাকায় এই নিম্নচাপ ফলে লাগাতার বৃষ্টি হয়েছে। এই কারণেই মূলত এখনো জমা জলের সমস্যা। এছাড়াও বঙ্গোপসাগরের ওপরের এই নিম্নচাপ একজন কার্যকরী, তার সাথেও আছে একটি মৌসুমী অক্ষরেখা। দুয়ের সাঁড়াশি চাপেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজকে কলকাতায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আবার শুক্রবার থেকে কলকাতায় কিছুটা বৃষ্টির পরিমাণ কমলেও পশ্চিমের দিকে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই তিনটি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই শুক্রবার থেকে।

আবহাওয়া দপ্তর এর রিপোর্ট অনুযায়ী আগামী ২৪ ঘন্টায়, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা যেমন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী ২৪ ঘন্টার জন্য সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা এই সময় মাছ ধরতে না যান। আগামী ২৪ ঘন্টার মধ্যে বিহারের দিকে এই নিম্নচাপ এগিয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026