বিনোদন

Shamita Shetty: পর্ণকাণ্ডে জেলে জামাইবাবু, ট্রোলারদের মক্ষম জবাব দিলেন শ্যালিকা শমিতা শেট্টি

মাদক মামলার পর এখন বলিউড ফের সরগরম পর্ণোগ্রাফি মামলা নিয়ে। এই ঘটনার মাথা হিসেবে চিহ্নিত হয়েছে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী শিল্পপতি রাজ কুন্দ্রা। ম্যাজিস্ট্রেট কোর্টের নির্দেশে ১৯ জুলাই মুম্বাই ক্রাইম বাঞ্চের পুলিশ রাজকে গ্রেপ্তার করেন। পর্নোগ্রাফি মামলায় ১৪ দিনের জেল হেফাজত হয় রাজ কুন্দ্রার। দিন যত যাচ্ছে মুম্বাই পুলিশ রাজের বিরুদ্ধে এক এক করে প্রমাণ পাচ্ছে। ইতিমধ্যে বহু মডেল তথা অভিনেত্রী রাজের বিরুদ্ধে মুখ খোলেন।

রাজের কুকীর্তি ফাঁস হওয়ার পর অনেকেই মনে করছেন এই কান্ডের সাথে রাজ ঘরণী শিল্পাকে দোষারোপ করছেন। তবে পুলিশের হাতে এখনো শিল্পার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। শুধু শিল্পা নয় এই বিতর্কে এখন নতুন নাম এসেছে। তিনি আর কেউ নন রাজ কুন্দ্রার প্রিয় শালী শমিতা শেট্টি।কিছুদিন আগেই পর্নকাণ্ডের তদন্তে অপর অভিযুক্ত অভিনেত্রী-মডেল গহনা বশিষ্ঠর নাম এসেছে। পুলিশি জেরাতে তিনি জানান, রাজ কুন্দ্রা নিজের আরো একটি অ্যাপের জন্য নতুন ছবিতে কাস্ট করতে চেয়েছিলেন নিজের শ্যালিকা শমিতাকে।

প্রিয় জামাইবাবুর গ্রেফতারির পর সোশ্যাল মিডিয়াতে থেকে কার্যত উধাও মহাব্বাতে গার্ল। তেমন শিল্পাও এখন সেভাবে সক্রিয় নন। যদিও শিল্পার বহু বছর পর তাঁর কামব্যাক ছবি ‘হাঙ্গামা ২’ মুক্তির দিনে দিদিকে শুভেচ্ছা জানিয়েছিলেন শমিতা। আবার শমিতা নিজের সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন। টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, কখনও কখনও আপনার মধ্যে শক্তি হয়ত সকলে দেখতে পায় না, কারণ তা বিরাট জ্বলন্ত শিখা হয় না …এটি কেবলমাত্র একটি ছোট্ট স্পার্ক যা ফিসফিস করে উজ্জীবিত করে তোলে, ‘তুমি এটা পারবে… চালিয়ে যাও’। অন্য লোকেরা কীভাবে আপনার শক্তি বা এনার্জিটা গ্রহণ করবে তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না’।

শমিতা আরও লেখেন, ‘আপনি যা বলবেন বা করবেন সেগুলি বুঝতে, এই মুহুর্তে তারা যে সকল ব্যক্তিগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে সেটির লেন্স দিয়ে দেখবে আপনার সেই ভাবনাকে .. যার সঙ্গে আপনার সম্পর্ক নেই। যথাসম্ভব আন্তরিকতা এবং ভালবাসার সাথে আপনার কাজটি আপনি চালিয়ে যান’। তবে জানা যায় প্রথমদিকে অভিনেত্র শিল্পা স্বামীকে সমর্থন করলেও এখন তিনি আর করেননা। বরং প্রথম দফায় জিজ্ঞাসাবাদের সময় পুলিশের সামনেই রাজ কুন্দ্রার উপর চিৎকার করে উঠেন স্বামীর ওপর।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026