খেলা

রেকর্ড কুলদীপের, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে দ্বিতীয় হ্যাটট্রিক

বিশাখাপত্তনমের দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন কুলদীপ যাদব। এর আগে একদিনের ক্রিকেটে চেতন শর্মা ও কপিল দেব এর পর তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করেন কুলদীপ যাদব। চলতি বছরের বিশ্বকাপে মহম্মদ শামি চতুর্থ ভারতীয় হিসেবে হ্যাটট্রিক করেন।

বিশাখাপত্তনমে কুলদীপ যাদব এর হ্যাটট্রিকটি একদিনের ক্রিকেটে ভারতীয়দের পঞ্চম হ্যাটট্রিক। এই বছরে এটি ভারতীয়দের চতুর্থ হ্যাটট্রিক। জসপ্রীত বুমরাহ টেস্ট ক্রিকেটে, দীপক চাহার টি-টোয়েন্টি ক্রিকেটে এবং মহম্মদ শামি ও কুলদীপ যাদব একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক করলেন।

আরও পড়ুন : আজ শহরে বসছে আইপিএলের নিলাম, ১৮৬ জন ভারতীয় প্লেয়ারের ভাগ্য পরীক্ষা

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচের ৩৩ তম ওভারের চতুর্থ বলে ওয়েস্ট ইন্ডিজের উইকেট রক্ষক শাই হোপ, পঞ্চম বলে জেসন হোল্ডার এবং ষষ্ঠ বলে আলজারি জোসেফকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন কুলদীপ যাদব। এই ম্যাচে কুলদীপ ১০ ওভার হাত ঘুরিয়ে ৫২ রানের বিনিময়ে তিনটি উইকেট সংগ্রহ করেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026