নিউজ

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিহারে ট্রেন অবরোধ বাম দলগুলির

বিহার : সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে চলছে আন্দোলন, প্রতিরোধ, বিক্ষোভ প্রদর্শন। উত্তরপূর্ব ভারতে শুরু হওয়া বিক্ষোভের আঁচ সারা দেশে ছড়াতে সময় লাগেনি। আজ এই আইনের প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে বিভিন্ন বাম সংগঠন গুলি।

আর এই প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রতিবাদ। বামদলগুলির পক্ষে বিবৃতি দিয়ে বলা হয়েছে, নাগরিকত্বের সঙ্গে ধর্মকে যুক্ত করা বিলের বিপক্ষে তারা। তাই এই বিলটি প্রত্যাহারের জন্যই পথে নেমেছেন তারা।

বামেদের বিভিন্ন সংগঠন সিপিআই, সিপিএম, সিপিআইএমএল, ফরওয়ার্ড ব্লক, আরএসপি সহ বামেদের ছাত্র সংগঠন গুলি একযোগে আজ এই প্রতিবাদের ডাক দিয়েছে। তাঁদের দাবি এই বিলের মাধ্যমে সংবিধান লঙ্ঘিত হয়েছে, এবং গণতান্ত্রিক ভিত্তিকে ধ্বংস করাই এই বিলের মূল লক্ষ্য।

আরও পড়ুন : নাগরিকত্ব আইনের প্রতিবাদ, দিল্লিতে জারি হলো ১৪৪ ধারা, বন্ধ ১৬ টি মেট্রো স্টেশন ও মোবাইল পরিষেবা

তাই সংবিধান বিরোধী এই বিলের বিপক্ষে তারা দেশ জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে। নাগরিকত্ব বিল ছাড়া এনআরসির বিরুদ্ধেও তারা প্রতিবাদ করছে বলে জানানো হয়েছে। এদিন সকাল থেকেই বামকর্মীরা বিহারে বিভিন্ন রাস্তা ও ট্রেন অবরোধ করেন। বিহারের দ্বারভাঙ্গায় রেললাইন অবরোধ করেন বামকর্মীরা।

এদিকে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যাতে আর কোথাও বিক্ষোভ প্রদর্শন না হয়, তার জন্য উত্তরপ্রদেশ সরকার আজ সকাল থেকেই রাজ্যজুড়ে ১৪৪ ধারা জারি করেছে। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতেও গতকাল মধ্যরাত থেকেই ১৪৪ ধারা জারি করেছে কর্ণাটক সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026