নিউজ

নাগরিকত্ব আইনের প্রতিবাদ, দিল্লিতে জারি হলো ১৪৪ ধারা, বন্ধ ১৬ টি মেট্রো স্টেশন ও মোবাইল পরিষেবা

বুধবার নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে আবারও উত্তপ্ত হয়ে উঠল রাজধানী। দিল্লির রেডফোর্ড এলাকায় জারি হলো ১৪৪ ধারা। বিভিন্ন এলাকায় যানজটের খবর পাওয়া যাচ্ছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে দিল্লি-গুরগাঁও সীমান্তে পুলিশ ব্যারিকেড গড়ে তুলেছে। শহরের ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ রয়েছে বলে জানা গেছে। গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক পরিষেবা সংস্থা সরকারের নির্দেশে দিল্লির বিভিন্ন এলাকায় ভয়েস কল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে।

রেডফোর্ড এলাকায় ১৪৪ ধারা জারি করার পরও সেখানে জমায়েত করার অপরাধে দিল্লি পুলিশ স্বরাজ্য অভিযানের প্রধান যোগেন্দ্র যাদব ও জেএনইউ-র প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদ সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। নাগরিকত্ব আইন বিরোধী ‘আমরা ভারতের নাগরিক’ মিছিলের আবেদন বাতিল করেছিল দিল্লি পুলিশ।

আরও পড়ুন : CAA-র প্রতিবাদ করায় আটক ইতিহাসবিদ রামচন্দ্র গুহ

ছাত্রছাত্রী সহ বহু বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। স্বরাজ্য অভিযানের প্রধান যোগেন্দ্র যাদব বলেন, ‘আমাদের বহু সহযোগী বন্ধু আটক হয়েছেন, তবু বহু মানুষ এখনও আমাদের সহযোদ্ধা হতে এখানে আসছেন। ওরা পুলিশ দিয়ে আমাদের আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026