বিনোদন

করোনায় আক্রান্ত গায়ক কুমার শানু

এবার করোনায় আক্রান্ত হলেন গায়ক কুমার শানু। কিছুদিন আগে কুমার শানুর জ্বর আসে। এরপর তাঁর কোভিড-19 টেস্ট করা হয়। রিপোর্ট আসে, তিনি করোনা পজিটিভ। কুমার শানুর ফেসবুক পেজে তাঁর পিআর টিম থেকে পোস্ট করা হয়েছে যে, কুমার শানু দুর্ভাগ্যজনক ভাবে করোনা পজিটিভ। সবাই তাঁর জন্য প্রার্থনা করছেন। এই মুহূর্তে গায়ক নিজের বাড়িতেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোয়ারেন্টাইনে আছেন।

গায়ক কুমার শানুর প্রকৃত নাম কেদারনাথ ভট্টাচার্য। তাঁর জন্ম হয় কোলকাতায়। তাঁর পিতা পশুপতি ভট্টাচার্য একজন গায়ক ও সঙ্গীত পরিচালক ছিলেন। কোলকাতায় সঙ্গীতের পরিমণ্ডলে শৈশব কেটেছে শানুর। 1986 সালে শানু প্রথম প্লে ব্যাক করেন একটি বাংলাদেশি ফিল্মে। 1989 সালে অভিনেতা নাসিরুদ্দিন শাহ অভিনীত ‘ হিরো হীরালাল’ ফিল্মে প্লে ব্যাকের মাধ্যমে বলিউডের সঙ্গীতজগতে পা রাখেন কুমার শানু। প্রয়াত গজল গায়ক জগজিৎ সিং এবং সুরকার কল্যাণজীর পরামর্শ অনুযায়ী ‘কেদারনাথ ভট্টাচার্য’ নাম পরিবর্তন করে শানু নিজের নাম রাখেন ‘কুমার শানু’। তিনি ‘কুমার’ শব্দটি যোগ করেছিলেন বিখ্যাত গায়ক কিশোর কুমারের দ্বারা প্রভাবিত হয়ে। আশি এবং নব্বইয়ের দশক কুমার শানুর গানের সুরে মেতে উঠেছিল। ব্যক্তিগত জীবনে কুমার শানুর পরকীয়া সম্পর্কের কারণে তাঁর স্ত্রী রীতার সঙ্গে তাঁর বিবাহ-বিচ্ছেদ হয়। কুমার শানু পরবর্তীকালে সালোনীকে বিয়ে করেন।

বিবাহ-বিচ্ছেদের সময় কুমার শানুর স্ত্রী রীতা গর্ভবতী ছিলেন। কোলকাতায় ফিরে এসে রীতা পুত্রসন্তান জানের জন্ম দেন। জানকে রীতা একাই বড় করে তোলেন। এই মুহূর্তে জান কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘ ‘বিগ বস’ সিজন 14-এ অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে জান ‘বিগ বস হাউস’-এ রয়েছেন।

Anirban Kundu

Recent Posts

RCB বনাম SRH ম্যাচের জন্য দুই দলের সেরা একাদশ, এই ৪ ওপেনারের আগুনে তাণ্ডবে উড়ে যাবে বোলাররা

আইপিএল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচেই আগুন ঝরতে চলেছে ব্যাট থেকে! বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রয়্যাল…

March 27, 2026

শনিবারে আকাশ ফাটানো তাণ্ডব! বজ্রপাত-ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা—কোন জেলায় সবচেয়ে বেশি বিপদ?

শনিবারে দক্ষিণবঙ্গের আকাশ যেন হঠাৎ করেই রুদ্ররূপ নিতে চলেছে। আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, একাধিক জেলায়…

March 27, 2026

মেসেজ এসেছে কিন্তু টাকা ঢোকেনি? যুবসাথীর পেমেন্ট আটকে কেন? জানুন সহজ সমাধান

রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তার জন্য চালু হয়েছে যুবসাথী প্রকল্প। অনেকেই আবেদন করার পর মেসেজ…

March 27, 2026

৩ দিনের ঝড়-বৃষ্টির সতর্কতা! ৬০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া, বজ্রপাত-শিলাবৃষ্টির আশঙ্কা বাংলায়

রাজ্যে ফের বদলাতে চলেছে আবহাওয়া। স্কোয়াল ফ্রন্টের প্রভাবে আজ থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গ ও…

March 27, 2026

১৯ বছরের ছোট ব্যবসায়ীর সঙ্গে নাম জড়াল! মালাইকার প্রেম নিয়ে চাঞ্চল্য, কী বললেন ছেলে আরহান?

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা আবারও শিরোনামে। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন…

March 27, 2026

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026